পুলিশের অভিযানে রাজশাহীতে মাদকসহ গ্রেপ্তার ১৪৩ জন

গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলার পুলিশ অভিযান চালিয়ে ১৪৩ জনকে গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার করে।

আজ সোমবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, রাজশাহী রেঞ্জ এলাকায় ১টি খুনের ঘটনা ঘটেছে এবং ৩টি চুরির মামলা রেকর্ড করা হয়েছে। এছাড়া অন্যান্য বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ৬২টি মামলা হয়েছে এবং ১১টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে।

এই সময়ে কোনো ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা, সাইবার সুরক্ষা আইন লঙ্ঘন, নারী ও শিশু নির্যাতন কিংবা দ্রুত বিচার আইনে কোনো মামলা বা অন্য কোনো ঘটনা ঘটেনি।

অপরাধ দমনে পরিচালিত অভিযানে মোট ১৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে পরোয়ানাভুক্ত ৩৯ জন, সাজাপ্রাপ্ত ৮ জন, তদন্তাধীন মামলার ৮৯ জন এবং প্রতিরোধমূলক অন্যান্য ৭ জন আসামি রয়েছেন। এর বাইরে মাদক ব্যবসায়ী ও সেবী হিসেবে আলাদাভাবে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে পুলিশ বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ইউএসএ-তে তৈরি ১টি পিস্তল (নম্বর-১১ লেখা), ২ রাউন্ড গুলির খোসা এবং ১টি বার্মিজ চাকু।

এছাড়া মাদকদ্রব্যের মধ্যে ২,১৯৯ পিস ইয়াবা, ৫ গ্রাম হিরোইন, ২৬.৫ লিটার চোলাইমদ, ৩ কেজি ৯০ গ্রাম গাঁজা, ৩,৩৮০ পিস টাপেন্টাডল, ৪৮ বোতল ফেন্সিডিল এবং ৩৪ বোতল উইনসিরাক্স উদ্ধার করা হয়। অপরাধ দমন ও আসামি ধরতে গত ২৪ ঘণ্টায় মোট ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৮৫৭ জন এবং চলতি মাসে মোট ২৫হাজার ২৭১ জন নাগরিক পুলিশি সেবা গ্রহণ করেছেন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯, মামলা ২৬ পুলিশের অভিযানে রাজশাহীতে মাদকসহ গ্রেপ্তার ১৪৩ জন প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়নে ৫ পুলিশ সদস্য বরখাস্ত বন্যা-ভূমিধসে ভারত ও নেপালে নিহত ৭০ কিশোর গ্যাং বিরোধী অভিযানে চাঁদপুরে আটক ৩৭০ হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করেছে ইরান কারাগারে ফেরার পথে প্রিজনভ্যান থেকে পালালো ‘পিচ্চি রাজা’ জার্মানির মাঠে গ্রিসের ঐতিহাসিক জয় যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না অপহরণের ৪ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯, মামলা ২৬ পুলিশের অভিযানে রাজশাহীতে মাদকসহ গ্রেপ্তার ১৪৩ জন প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়নে ৫ পুলিশ সদস্য বরখাস্ত বন্যা-ভূমিধসে ভারত ও নেপালে নিহত ৭০ কিশোর গ্যাং বিরোধী অভিযানে চাঁদপুরে আটক ৩৭০ হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করেছে ইরান কারাগারে ফেরার পথে প্রিজনভ্যান থেকে পালালো ‘পিচ্চি রাজা’ জার্মানির মাঠে গ্রিসের ঐতিহাসিক জয় যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না অপহরণের ৪ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার