রাজধানীর শ্যামলীতে ছুরিকাঘাতে যুবক নিহত

ছুরিকাঘাতে রাজধানীর শ্যামলী এলাকায় রুহুল আমিন (২২) নামে এক যুবক নিহত হয়েছে। পরে সংবাদ পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মমিনুল ইসলাম বলেন, শনিবার ভোর রাত ৩টার দিকে শ্যামলী এলাকায় আলামিন বাবু ও রাসেলসহ ৪/৫ জন রুহুল আমিনকে মারধর এবং ছুরিকাঘাত করে তার কাছে থাকা টাকা নিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই মো. মমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত আলামিন ওরফে বাবু ও রাসেল নামে দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মা আসমা বেগম বাদী হয়ে মামলা করেছেন।

তিনি জানান, নিহতের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। বর্তমানে শ্যামলী এলাকায় ফুটপাতে ভাসমান অবস্থান থাকতেন। হত্যাকারীরাও ভাসমান প্রকৃতির।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
দাম বাড়লো এলপিজি গ্যাসের পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি লিওনেল মেসির বিদায়ের পর কী হবে আর্জেন্টিনার পথশিশুরাও সুন্দর জীবনের দাবিদার: ডেপুটি স্পিকার রাজধানীতে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ রাজধানীর শ্যামলীতে ছুরিকাঘাতে যুবক নিহত গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২ বিয়ের ৫ মাসের মাথায় বাবা হলেন জুবিন নটিয়াল দাম বাড়লো এলপিজি গ্যাসের পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি লিওনেল মেসির বিদায়ের পর কী হবে আর্জেন্টিনার পথশিশুরাও সুন্দর জীবনের দাবিদার: ডেপুটি স্পিকার রাজধানীতে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ রাজধানীর শ্যামলীতে ছুরিকাঘাতে যুবক নিহত গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২ বিয়ের ৫ মাসের মাথায় বাবা হলেন জুবিন নটিয়াল