২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মোট ২৭১ জনের মৃত্যু হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২১৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৭২ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ৪০১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৩ জন, খুলনা বিভাগে ২০৬ জন, ময়মনসিংহ বিভাগে ৯৮ জন, রাজশাহী বিভাগে ১০৫ জন, রংপুর বিভাগে ৬৬ জন এবং সিলেট বিভাগে নয়জন রয়েছেন।

চলতি বছরের ৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮৮ হাজার ৩৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এ পর্যন্ত ৮৩ হাজার ৩৩৫ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৯৮৮ জন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
অক্টোবরে চারদিনে রেমিট্যান্স এলো ৪৭৬২ কোটি টাকা ২০২৬ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী ১০২ জন গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী নতুন দায়িত্বে এনসিপির আসিফ, সারজিস ও মিতু সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন ফের না মঞ্জুর একযোগে কাস্টমসের ৯৯ কর্মকর্তাকে বদলি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৫১ মামলা অক্টোবরে চারদিনে রেমিট্যান্স এলো ৪৭৬২ কোটি টাকা ২০২৬ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী ১০২ জন গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী নতুন দায়িত্বে এনসিপির আসিফ, সারজিস ও মিতু সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন ফের না মঞ্জুর একযোগে কাস্টমসের ৯৯ কর্মকর্তাকে বদলি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৫১ মামলা