বরিশালের উজিরপুর রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১ টায় উজিপুর রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে মোঃ নাসির উদ্দিন শরিফকে সভাপতি ও সরদার সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটিতে কার্যনির্বাহী সন্মানিত সদস্য হিসেবে রয়েছেন মো. জহির খান, সহ সভাপতি সৈয়দ মাহামুদ সবুজ, মোস্তফা জামান সুমন বালী, মোঃ জিয়াউল করিম, যুগ্ন সাধারণ সম্পাদক আহাদ হোসেন সুমন, মেহেদী হাসান ভুইয়া, সাংগঠনিক সম্পাদক ফারদিন আহমেদ নিয়াজ, কোষাধ্যক্ষ সাফাউল সম্রাট, প্রচার সম্পাদক সুজন হাওলাদার, সহ প্রচার সম্পাদক মোরশেদ আহমেদ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিঠু, ক্রিড়া সম্পাদক নাইম শিকদার, তথ্য প্রযুক্তি সম্পাদক এম গোফরান, সাহিত্য প্রকাশনা সম্পাদক লালন ফকির।
কার্যনির্বাহী সদস্য হিসেবে সরদার মাইনুল, জাহাঙ্গীর হোসেন নুরুল্লাহ, সানজিদুল মিঠু, এস এম আকাশ, জাহিদ হোসেন রানা, সদস্য নয়ন, স্বাধীন নির্বাচিত হয়েছেন।