ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে বরিশালের উজিরপুরে পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন উজিরপুর নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা ও ভূমি কর্মকতা এবং পৌর প্রশাসক উম্মে সালমা খানুন।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ ও পৌরসভার সমন্বয়ে এ কর্মসূচি পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে পৌরসভার কালীর বাজার ও আশপাশের বিভিন্ন স্থানে সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করা হয় এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম চালানো হয়।
এ সময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে গুরুত্ব দিয়ে নির্দেশনা দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা কালির বাজার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন বাড়ি, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, শুধু মশক নিধন কার্যক্রম পরিচালনা করে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি হেমায়েত খলিফা, বরিশাল জেলা জাসাসের সদস্য সচিব আহমেদুল কবির বিপ্লব মোল্লা, উজিরপুর রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ নাসির উদ্দীন শরীফ, সাধারণ সম্পাদক সরদার সোহেল, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মাহমুদ আহম্মেদ সবুজ, সহ-সভাপতি মোস্তফা জামান সুমন, যুগ্ন সাধারণ সম্পাদক আহাদ হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ স্বাধীন, প্রচার সম্পাদক সুজন হাওলাদার, ওয়ার্ড বিএনপির সভাপতি নয়ন হাওলাদার, সাধারণ সম্পাদক ইব্রাহিম ফকিরসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ