হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩

হাম ও উপসর্গ নিয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫৮ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে ১ হাজার ৬২ শিশুর প্রাণহানি ঘটেছে ।

রোববার (১১ অক্টোবরর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে সিলেট বিভাগে সর্বোচ্চ ৩ জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৭৩ জন রোগী এসেছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫১৯ জন, রাজশাহীতে ৩৭, সিলেটে ১৪০ , চট্টগ্রামে ২৪৩ , বরিশালে ১২১, ময়মনসিংহে ৭৮, খুলনায় ৮৫, এবং রংপুরে ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮২ হাজার ৪৭ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৭৪ হাজার ৪৬৯ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ২৮ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৪২১ জন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি পেরুতে ৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় ২১ নভেম্বর: প্রধানমন্ত্রী আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যেভাবে মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি পেরুতে ৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় ২১ নভেম্বর: প্রধানমন্ত্রী আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যেভাবে মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন