কন্যাশিশুর অধিকার-নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ইউএনও আলী সুজা

একটি শিশুর জন্মের পর তার পরিচয় ছেলে না মেয়ে এটি তার স্বপ্ন দেখার অধিকার নির্ধারণ করতে পারে না। অথচ বাস্তবতায় এখনো অনেক কন্যাশিশুকে শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্যসেবা কিংবা নিজের পছন্দের ভবিষ্যৎ বেছে নেওয়ার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। আবার কখনো নিরাপত্তাহীনতা কন্যাশিশুর বেড়ে ওঠার পথে বাধা হয়ে দাড়ায়। তাই সমাজে কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা ও শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে সোমবার (১২ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এর আগে, ইউএনও আলী সুজার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন- উজিরপুর-বানারিপাড়া (বরিশাল-২) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ইউএনও আলী সুজা বলেন, একজন কন্যাশিশুকে স্কুলে পাঠানো মানে শুধু তাকে বই পড়ানো নয় বরং তার সামনে নিজের ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগ তৈরি করা। শিক্ষা তাকে নিজের অধিকার সম্পর্কে সচেতন করে, সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়ায় এবং কর্মজীবনে প্রবেশের পথ তৈরি করে।

তিনি আরও বলেন, অনেক পরিবারে ছেলের শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হলেও মেয়েদের ক্ষেত্রে বাল্যবিয়ে কিংবা পারিবারিক দায়িত্বের চাপ দ্রুত এসে পড়ে। ফলে সম্ভাবনা থাকা সত্ত্বেও অনেক কন্যাশিশুর লেখাপড়া থেমে যায়। কন্যাশিশুকে লেখাপড়া অত্যন্ত জরুরী। কারণ শিক্ষাই বদলে দিতে পারে তার ভবিষ্যৎ।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার উম্মে সালমা খানুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজি ইসরাত জাহান, উপজেলা বিএনপির সহ সভাপতি এস এম আলাউদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খান, সাধারন সম্পাদক রোকনুজ্জামান টুলু।

এছাড়া উজিরপুর রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর আবদুল গাফফার চৌধুরীর সঞ্চালনায় অলোচনা সভায় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম রুমি, উপজেলা একাডেমি সুপার ভাইজার সুমন চৌধুরী, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাসির শরিফ, সাধারণ সম্পাদক সরদার সোহেলসহ বিভিন্ন স্কুলের শিশু কন্যা, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং অভিবাবকবৃন্দ।

দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরুষ্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজনে ছিলো উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং সহযোগীতায় ছিলো উজিরপুর এডিপি, সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

আপনার মতামত দিন

শিরোনাম
কন্যাশিশুর অধিকার-নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ইউএনও আলী সুজা এমপি গাজী নজরুলের জামিন মেলেনি বিদ্যুৎ বিল বাড়াচ্ছে ফ্রিজের যে ২ ভুল সেটিংস সাজেক সড়কের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩ বিমানবন্দরে অপেক্ষায় আড়াই হাজার যাত্রী, কর্মস্থলে ফেরা অনিশ্চিত নন-ক্যাডার ২০ জন সহকারী সচিবকে পদোন্নতি সৌদির বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় মিলেছে কারাগারের জেলার বরখাস্ত, বাধ্যতামূলক অবসরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ডেঙ্গুতে মৃত্যু তিন শতাধিক, আক্রান্ত লাখ ছুঁইছুঁই কন্যাশিশুর অধিকার-নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ইউএনও আলী সুজা এমপি গাজী নজরুলের জামিন মেলেনি বিদ্যুৎ বিল বাড়াচ্ছে ফ্রিজের যে ২ ভুল সেটিংস সাজেক সড়কের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩ বিমানবন্দরে অপেক্ষায় আড়াই হাজার যাত্রী, কর্মস্থলে ফেরা অনিশ্চিত নন-ক্যাডার ২০ জন সহকারী সচিবকে পদোন্নতি সৌদির বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় মিলেছে কারাগারের জেলার বরখাস্ত, বাধ্যতামূলক অবসরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ডেঙ্গুতে মৃত্যু তিন শতাধিক, আক্রান্ত লাখ ছুঁইছুঁই