ছাত্রদল নেতা শাকিল হত্যায় ডিবি হেফাজতে এমপিপুত্র

নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের জ্যেষ্ঠপুত্র মো. নুরুজ্জামান মিন্টুকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। নাটোরের গুরুদাসপুর উপজেলা পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে গুরুদাসপুর উপজেলার ধারাবাড়িষা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে হেফাজতে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম।

এর আগে, সোমবার রাত ৮টার দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছাত্রদল নেতা শাকিল ইসলাম। নিহত শাকিল গুরুদাসপুর উপজেলা পৌর ছাত্রদলের সদস্যসচিব ছিলেন। তিনি উপজেলার কাছারিপাড়া এলাকার রবিউল করিম মিস্ত্রির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে চাঁচকৈড় বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন শাকিল। পথে নূর একাডেমির সামনে পৌঁছালে হেলমেট পরা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলির হাত থেকে বাঁচতে দৌড়ে পালানোর চেষ্টা করলে মোটরসাইকেলে করে তাকে ধাওয়া করেন দুর্বৃত্তরা।

একপর্যায়ে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির সামনে শাকিলকে চাপাতি ও চীনা কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান হামলাকারীরা। এতে গুরুতর আহত হন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয় শাকিলকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডিবি পুলিশের ওসি মো. নজরুল ইসলাম জানান, শাকিল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নুরুজ্জামান মিন্টুকে হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি পেরুতে ৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় ২১ নভেম্বর: প্রধানমন্ত্রী আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যেভাবে মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি পেরুতে ৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় ২১ নভেম্বর: প্রধানমন্ত্রী আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যেভাবে মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন