তরুণীকে ধর্ষণের অভিযোগে বগুড়ায় এসআই প্রত্যাহার

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে বগুড়ার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত উপপরিদর্শক (এসআই) আনছার আলীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ সুপারের আদেশে তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাস আলী জানান, গতকাল সোমবার রাতে এসআই আনছার আলী কর্মস্থল ছেড়ে পুলিশ লাইন্সে যোগ দিয়েছেন।

অভিযোগের তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, গত শনিবার (২৪ অক্টোবর) ভুক্তভোগী তরুণীর জবানবন্দি নেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে কথোপকথনের স্ক্রিনশট ও কিছু ভিডিও জমা দিতে চেয়েছেন ওই তরুণী। প্রাথমিক তদন্তে তাঁর মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে একাধিকবার যাতায়াতের তথ্য পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বর মাসে ভুক্তভোগী তরুণীর স্বামীর বিরুদ্ধে করা একটি অভিযোগ তদন্ত করতে তাঁর বাড়িতে যান আনছার আলী। এরপর তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করেন তরুণী।

একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তরুণীর অভিযোগ, তিনি বিয়ের জন্য চাপ দিলে আনছার আলী তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। পরে গত ৮ অক্টোবর তিনি বগুড়ার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি পেরুতে ৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় ২১ নভেম্বর: প্রধানমন্ত্রী আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যেভাবে মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি পেরুতে ৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় ২১ নভেম্বর: প্রধানমন্ত্রী আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যেভাবে মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন