সাভারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে ৩ বাস

সাভারে পৃথক স্থানে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ জানিয়েছে বাসে আগুন দেওয়ার ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে রাতে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র ও বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় পৃথক দুটি বাসে আগুনের ঘটনা ঘটে। এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, রাত দেড়টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। অপরদিকে, ভোর সাড়ে ৪টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় আলিফ পরিবহনের পার্কিং করা একটি বাসে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ এনেছে বলে জানান তিনি।

এছাড়া সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঢাকা পোস্টকে বলেন, রাত ৩টা ১৫ মিনিটে দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় পার্কিং করা একটি বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।

আপনার মতামত দিন

শিরোনাম
সাভারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে ৩ বাস ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: রাষ্ট্রপতি যুক্তরাষ্ট্রের ‘চুরি করা’ দুটি তেলবাহী ট্যাংকার উদ্ধার করেছে ইরান সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১ টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলায় ৫০০৮ জনের বিরুদ্ধে মামলা চাঁদাবাজি ও মাটি বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ২০ ঢেউখেলানো চুলে ফিউশন সাজে রূপের আগুন ধরালেন কৌশানি বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ড শেষে কারাগারে একদিনের ব্যবধানে আরও বাড়লো সোনার দাম শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী সাভারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে ৩ বাস ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: রাষ্ট্রপতি যুক্তরাষ্ট্রের ‘চুরি করা’ দুটি তেলবাহী ট্যাংকার উদ্ধার করেছে ইরান সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১ টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলায় ৫০০৮ জনের বিরুদ্ধে মামলা চাঁদাবাজি ও মাটি বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ২০ ঢেউখেলানো চুলে ফিউশন সাজে রূপের আগুন ধরালেন কৌশানি বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ড শেষে কারাগারে একদিনের ব্যবধানে আরও বাড়লো সোনার দাম শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী