চাঁদাবাজি ও মাটি বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ২০

চাঁদাবাজি ও মাটি বিক্রির কমিশন বাণিজ্যের নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বক্তাবলীতে সামাদ আলী ও হালিম আজাদ গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শর্টগানের গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলার বক্তাবলীর আকবরনগর ও উত্তর গোপালনগর এলাকায় দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।

স্থানীয়রা জানান, ইটভাটার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বক্তাবলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফতুল্লা থানার সাধারণ সম্পাদক শওকত আলীর ঘনিষ্ঠ সহযোগী সামাদ আলী ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জেরে ইটভাটাগুলোতে নিজেদের আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরপর উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।

এর আগে, গত ‎১০ অক্টোবর তাদের মধ্যে সংঘর্ষে সামেদ আলীর ছেলে হৃদয় গুলিবিদ্ধ এবং রাজু টেঁটাবিদ্ধ হয়েছিল।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করে বাকি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ‘চুরি করা’ দুটি তেলবাহী ট্যাংকার উদ্ধার করেছে ইরান সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১ টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলায় ৫০০৮ জনের বিরুদ্ধে মামলা চাঁদাবাজি ও মাটি বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ২০ ঢেউখেলানো চুলে ফিউশন সাজে রূপের আগুন ধরালেন কৌশানি বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ড শেষে কারাগারে একদিনের ব্যবধানে আরও বাড়লো সোনার দাম শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী রাজধনীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের ‘চুরি করা’ দুটি তেলবাহী ট্যাংকার উদ্ধার করেছে ইরান সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১ টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলায় ৫০০৮ জনের বিরুদ্ধে মামলা চাঁদাবাজি ও মাটি বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ২০ ঢেউখেলানো চুলে ফিউশন সাজে রূপের আগুন ধরালেন কৌশানি বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ড শেষে কারাগারে একদিনের ব্যবধানে আরও বাড়লো সোনার দাম শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী রাজধনীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু