একদিনের ব্যবধানে আরও বাড়লো সোনার দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে। এতে করে ভালো মানের সোনার দাম বেড়ে ১ লাখ ৯৮ হাজার টাকা ছাড়িয়ে গেছে।

শুক্রবার ( ২৭ নভেম্বর) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আজ সকাল ৯ টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত হয়।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। গতকাল এ দাম ছিল এক লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯০ হাজার ৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৯২৫ টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অলংকার বা গয়নার নকশা অনুযায়ী মজুরি দিতে হবে এবং নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না। এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না বদলালে ৯ শতাংশ এবং বিক্রি করলে ১৫ শতাংশ বাদ দিতে হবে, তবে আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই নিয়ম ও দাম বহাল থাকবে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ‘চুরি করা’ দুটি তেলবাহী ট্যাংকার উদ্ধার করেছে ইরান সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১ টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলায় ৫০০৮ জনের বিরুদ্ধে মামলা চাঁদাবাজি ও মাটি বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ২০ ঢেউখেলানো চুলে ফিউশন সাজে রূপের আগুন ধরালেন কৌশানি বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ড শেষে কারাগারে একদিনের ব্যবধানে আরও বাড়লো সোনার দাম শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী রাজধনীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের ‘চুরি করা’ দুটি তেলবাহী ট্যাংকার উদ্ধার করেছে ইরান সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১ টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলায় ৫০০৮ জনের বিরুদ্ধে মামলা চাঁদাবাজি ও মাটি বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ২০ ঢেউখেলানো চুলে ফিউশন সাজে রূপের আগুন ধরালেন কৌশানি বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ড শেষে কারাগারে একদিনের ব্যবধানে আরও বাড়লো সোনার দাম শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী রাজধনীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু