সামাজিক যোগাযোগমাধ্যম শিশুদের ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালার নির্দেশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ১৬ বছরের কম বয়সী শিশুদের ব্যবহারের সুযোগ রোধে নীতিমালা তৈরি করতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশুরোগ বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে এই কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফায়সাল দস্তগীরের জনস্বার্থে করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এই আদেশ দেন।

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপে নীতিমালা প্রণয়নে ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। রিটের পক্ষে ফায়সাল দস্তগীর নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইসমাইল হোসেন।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর বলেন, নীতিমালা না থাকায় শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এতে শিশুদের মধ্যে একাকিত্ব ও হতাশার মতো সমস্যা দেখা দিচ্ছে, যা তাদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে। অনেকের ক্ষেত্রে দৃষ্টি শক্তিসহ নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে বলে গবেষণায় এসেছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার সামাজিক যোগাযোগমাধ্যম শিশুদের ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালার নির্দেশ হামের উপসর্গে একদিনে ৯ শিশুর প্রাণহানি আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না আগামীকাল এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ সেন্টমার্টিন থেকে ফিরছেন আটকে পড়া ৯০০ পর্যটক আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক দেশের বাজারে ৯ দফায় কমলো সোনার দাম গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার সামাজিক যোগাযোগমাধ্যম শিশুদের ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালার নির্দেশ হামের উপসর্গে একদিনে ৯ শিশুর প্রাণহানি আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না আগামীকাল এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ সেন্টমার্টিন থেকে ফিরছেন আটকে পড়া ৯০০ পর্যটক আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক দেশের বাজারে ৯ দফায় কমলো সোনার দাম গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি