হামের উপসর্গে একদিনে ৯ শিশুর প্রাণহানি

হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। চলতি বছর এনিয়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৩।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকায় চারজন, চট্টগ্রামে তিনজন, খুলনায় একজন ও সিলেটে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ১৬২ জনের শরীরে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৬০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২২২ জন, চট্টগ্রামে ১২৮, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৬১ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
সামাজিক যোগাযোগমাধ্যম শিশুদের ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালার নির্দেশ হামের উপসর্গে একদিনে ৯ শিশুর প্রাণহানি আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না আগামীকাল এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ সেন্টমার্টিন থেকে ফিরছেন আটকে পড়া ৯০০ পর্যটক আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক দেশের বাজারে ৯ দফায় কমলো সোনার দাম গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি পেরুতে ৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সামাজিক যোগাযোগমাধ্যম শিশুদের ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালার নির্দেশ হামের উপসর্গে একদিনে ৯ শিশুর প্রাণহানি আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না আগামীকাল এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ সেন্টমার্টিন থেকে ফিরছেন আটকে পড়া ৯০০ পর্যটক আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক দেশের বাজারে ৯ দফায় কমলো সোনার দাম গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি পেরুতে ৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প