আগামীকাল এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ

আগামীকাল সোমবার প্রকাশ করা হবে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল। বেলা ৩টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে। এছাড়া পরীক্ষার্থীরা আবেদনের সময় যে মোবাইল নম্বর দিয়েছিল, সেই নম্বরে এসএমএসের মাধ্যমেও ফলাফল পাঠানো হবে।

আজ রোববার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক আক্তারুজ্জামান ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

এবার দেশের নয়টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তাদের আবেদন অনুযায়ী ১৪ দিনে ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনর্নিরীক্ষণ করা হয়েছে।

গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন। ফল প্রকাশের পর ১ নভেম্বর থেকে শুরু হয় পুনর্নিরীক্ষণের আবেদন। আর এবার এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন ও দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।

এদিকে এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু হবে আগামী ১ ডিসেম্বর, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষাও ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। এরারই পরীক্ষার ফল প্রকাশের এক মাসের মধ্যে সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। যেসব পরীক্ষার্থী এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদের জন্য এ পরীক্ষার আয়োজন করা হচ্ছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
সামাজিক যোগাযোগমাধ্যম শিশুদের ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালার নির্দেশ হামের উপসর্গে একদিনে ৯ শিশুর প্রাণহানি আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না আগামীকাল এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ সেন্টমার্টিন থেকে ফিরছেন আটকে পড়া ৯০০ পর্যটক আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক দেশের বাজারে ৯ দফায় কমলো সোনার দাম গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি পেরুতে ৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সামাজিক যোগাযোগমাধ্যম শিশুদের ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালার নির্দেশ হামের উপসর্গে একদিনে ৯ শিশুর প্রাণহানি আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না আগামীকাল এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ সেন্টমার্টিন থেকে ফিরছেন আটকে পড়া ৯০০ পর্যটক আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক দেশের বাজারে ৯ দফায় কমলো সোনার দাম গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি পেরুতে ৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প