তুরাগে ছাত্রলীগের ৭ নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, তুরাগ নদীতে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে- এমন শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে, এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তাই এ ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে।

তিনি আরও বলেন, যারা এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে। অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ফের প্যারিসের মঞ্চে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট ২০১ ঢাকা মহানগর পুলিশের তিন ডিসিকে বদলি জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ স্থগিত করলেন হাইকোর্ট হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু,আক্রান্ত ১২৭০ নারায়ণগঞ্জের সাবেক এসপিসহ ২ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি ইয়েমেনে তীব্র লড়াই চলছে, দুদিনে নিহত ১৫০ জনের বেশি ব্রেস্টফিডিং কর্নার চেয়ে জকসুর আবেদন, আশ্বাসের পরও বাস্তবায়ন করেনি প্রশাসন ফায়ার সার্ভিসে নতুন মহাপরিচালক সুলতানুল আফরীন জুনাইদ ফের প্যারিসের মঞ্চে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট ২০১ ঢাকা মহানগর পুলিশের তিন ডিসিকে বদলি জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ স্থগিত করলেন হাইকোর্ট হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু,আক্রান্ত ১২৭০ নারায়ণগঞ্জের সাবেক এসপিসহ ২ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি ইয়েমেনে তীব্র লড়াই চলছে, দুদিনে নিহত ১৫০ জনের বেশি ব্রেস্টফিডিং কর্নার চেয়ে জকসুর আবেদন, আশ্বাসের পরও বাস্তবায়ন করেনি প্রশাসন ফায়ার সার্ভিসে নতুন মহাপরিচালক সুলতানুল আফরীন জুনাইদ