শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে গাজীপুরের কোনাবাড়ী এলাকার বেশ কয়েকটি স্থানে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম মো. শফিকুল ইসলাম জানান, শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটে গ্রাহকদের ভোগান্তি হতে পারে উল্লেখ করে কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কুদ্দুস নগর, পেয়ারা বাগান, চেয়ারম্যান বাড়ির মোড়, জেলখানার আশপাশ, কটন ক্লাব, হালিমা রোড, নামাপাড়া, ১০ তলা, কোনাবাড়ী হাউজিং, পুকুরপাড়, জরুন, পাঠানবাড়ী রোড, তিতাস ফ্যাক্টরির গলি, পারিজাত ও সেলিমনগর এলাকায় এ সময় বিদ্যুৎ থাকবে না।

এ ছাড়া আমবাগ, বাঘিয়া, জয়েরটেক, প্রতাবপুর, নছের মার্কেট, বরাব, কালের ভিটা, মেঘলাল, বাবুর্চির মোড়, মিতালি ক্লাব, নতুন বাজার, চায়না মার্কেট, দেওলিয়াবাড়ী, কলেজগেট, এনায়েতপুর ও ক্লাবমোড়েও বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।

একই সঙ্গে সবুজ কানন, হাতিমারা, বাগানবাড়ি চৌরাস্তা, এনায়েতপুর স্কুল মার্কেট, বেলতলা এবং ফায়ার সার্ভিসসহ আশপাশের এলাকার গ্রাহকরাও বিদ্যুৎ বিভ্রাটের আওতায় পড়বেন।

জরুরি রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলেই সংশ্লিষ্ট এলাকাগুলোতে আবার স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে কোনাবাড়ী জোনাল অফিস কর্তৃপক্ষ।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
চুলের যত্নে অ্যালোভেরার জুড়ি নেই মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল চুলের যত্নে অ্যালোভেরার জুড়ি নেই মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল