স্ত্রীকে গলা কেটে হত্যায় প্রকৌশলীর যাবজ্জীবন

খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের সেতু প্রকল্পের সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলীকে স্ত্রীকে গলাকেটে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়াও হত্যার আলামত নষ্টে সহায়তা করায় আবাসিক হোটেলের ম্যানেজারকেও পাঁচ বছরের কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোসতাক আহমেদ এ রায় দেন বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর মহসিন মন্টু। দণ্ডিতরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডিতরা হলেন- স্বামী ও পটুয়াখালীর বাউফল উপজেলার বাজেমহল গ্রামের মৃত আব্দুর রশিদ মুন্সীর ছেলে প্রকৌশলী জহিরুল ইসলাম এবং আবাসিক হোটেল আলীর সহকারী ম্যানেজার আব্দুল মালেক।

মামলার বরাতে বেঞ্চ সহকারী মো. শাহ আলম বলেন, ২০১০ সালে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলায় খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের সেতু প্রকল্পের কাজের তদারকির জন্য স্ত্রী নাজমা জহির শোভাকে নিয়ে আসেন জহিরুল ইসলাম। পরে স্ত্রীকে নিয়ে হোটেল আলীর পঞ্চম তলার একটি ভিআইপি কেবিনে থাকতেন।

২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি হোটেল কক্ষ থেকে স্ত্রী শোভার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১৬ ফেব্রুয়ারি কোতয়ালী মডেল থানায় অজ্ঞাতদের আসামি করে শ্যালিকা নিলুফার আইরিন জুমু বাদী হয়ে মামলা করেন।

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি কোতয়ালী মডেল থানার এসআই আনোয়ার হোসেন দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বিচারক ১৩ জনের সাক্ষ্য নিয়ে এ রায় ঘোষণা করেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী মো. আনোয়ার হোসেন মিজান জানান, মামলার রায়ে বাদী পক্ষ খুশি হয়েছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সৌদির আকাশপথে অচলাবস্থা, ৯৯.৭% ফ্লাইট বাতিল ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস দুর্গাপূজায উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সৌদির আকাশপথে অচলাবস্থা, ৯৯.৭% ফ্লাইট বাতিল