কারাগারে ফেরার পথে প্রিজনভ্যান থেকে পালালো ‘পিচ্চি রাজা’

মোহাম্মদপুরের রাজা ওরফে বাদশা ওরফে পিচ্চি রাজা নামে এক আসামি আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে প্রিজনভ্যান থেকে পালিয়ে গেছে।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান রবিবার সকালে এ ঘটনা ঘটে।

জেল সুপার জানান, ওই আসামিকে সকাল ৬টা ৫০ মিনিটে কোর্ট পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছিল। আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে প্রিজনভ্যান থেকে তিনি পালিয়ে যান।

তিনি জানান, ফেরার পথে নাওজোর হাইওয়ে থানার কাছাকাছি কোনো একটি স্থানে টয়লেটে যাওয়ার কথা বলে আসামিকে ভ্যান থেকে নামানো হয়। পরে সেখান থেকে তিনি পালিয়ে যান বলে পুলিশ সদস্যদের কাছ থেকে জানতে পারে কারা কর্তৃপক্ষ।

সিনিয়র জেল সুপার আরও বলেন, আসামি কারাগার কর্তৃপক্ষের হেফাজত থেকে বের হওয়ার পর ঘটনাটি ঘটেছে। তাই এ ঘটনায় পুলিশের পক্ষ থেকেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কারা কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই বলেও জানান তিনি।

চলতি বছরের ১৯ মে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজা ওরফে বাদশা ওরফে পিচ্চি রাজাকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরও তাকে গ্রেফতার করা হয়েছিল। সে সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছিল পুলিশ।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯, মামলা ২৬ পুলিশের অভিযানে রাজশাহীতে মাদকসহ গ্রেপ্তার ১৪৩ জন প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়নে ৫ পুলিশ সদস্য বরখাস্ত বন্যা-ভূমিধসে ভারত ও নেপালে নিহত ৭০ কিশোর গ্যাং বিরোধী অভিযানে চাঁদপুরে আটক ৩৭০ হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করেছে ইরান কারাগারে ফেরার পথে প্রিজনভ্যান থেকে পালালো ‘পিচ্চি রাজা’ জার্মানির মাঠে গ্রিসের ঐতিহাসিক জয় যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না অপহরণের ৪ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯, মামলা ২৬ পুলিশের অভিযানে রাজশাহীতে মাদকসহ গ্রেপ্তার ১৪৩ জন প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়নে ৫ পুলিশ সদস্য বরখাস্ত বন্যা-ভূমিধসে ভারত ও নেপালে নিহত ৭০ কিশোর গ্যাং বিরোধী অভিযানে চাঁদপুরে আটক ৩৭০ হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করেছে ইরান কারাগারে ফেরার পথে প্রিজনভ্যান থেকে পালালো ‘পিচ্চি রাজা’ জার্মানির মাঠে গ্রিসের ঐতিহাসিক জয় যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না অপহরণের ৪ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার