বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ফরিদপুরের মধুখালীতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত কারও নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহত ব্যক্তিরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার আড়পাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, ‘আমরা এলাকাবাসীর কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। ইতিমধ্যে তিনজন মারা গেছেন। আমরা সেখানে গিয়ে বিস্তারিত জানাতে পারব।’