জেনে নিন চিকেন ভেজিটেবল স্যুপ তৈরির রেসিপি

স্যুপ এমন একটি খাবার, যা বেশিরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যকর হয়। এটি তৈরিতে অতিরিক্ত তেল বা মসলা কোনোটিই ব্যবহার করা হয় না। আপনি যদি মুরগির মাংস ও সবজি দিয়ে স্যুপ তৈরি করেন, সেটি খেতেও কিন্তু দারুণ সুস্বাদ হবে। চলুন তবে জেনে নেওয়া যাক, চিকেন ভেজিটেবল স্যুপ তৈরির রেসিপি

তৈরি করতে যা লাগবে

মুরগির মাংস- ১ কাপ

সবজি- ১ কাপ

ডিম- ১টি

পানি- ১ লিটার

গোলমরিচ গুঁড়া- সামান্য

পেঁয়াজ- ২ টেবিল চামচ

রসুন- ২-৩ কোয়া

আদা কুচি- সামান্য

সয়া সস- ১ টেবিল চামচ

কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ

তেল- ১ টেবিল চামচ

লবণ- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

চুলায় রান্নার হাঁড়ি বসিয়ে তাতে তেল গরম করে আদা, রসুন ও পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে। এবার তাতে দিয়ে দিন মাংসের টুকরাগুলো। কিছুক্ষণ ভেজে পছন্দসই সবজি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিন। লবণ যোগ করুন। নেড়েচেড়ে পানি দিয়ে দিন। ঢেকে রান্না করুন মিনিট পনের।

সবজি ও মাংস সেদ্ধ হয়ে গেলে তাতে সয়া সস এবং গোলমরিচ গুঁড়া মিশিয়ে দিন। স্বাভাবিক তাপমাত্রার পানিতে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়ে সেটুকু চুলায় থাকা স্যুপের সঙ্গে মিশিয়ে দিন। এবার ডিমটি ফেটিয়ে নিয়ে স্যুপের সঙ্গে মেশান। এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
উজিরপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন সাগর-নদীতে আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকার মারা গেছেন জলপরি দেখতে পুকুরপাড়ে ভিড়, জাল ফেলে মিলেছে সিলভার কার্প মাছ বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-এলাকা বন্ধ হাম ও উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ দেশের ১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা জবিতে বিডিআরসিএসের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ থানায় ‘তদবির করতে গিয়ে’ গ্রেপ্তার যুবলীগ নেতা উজিরপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন সাগর-নদীতে আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকার মারা গেছেন জলপরি দেখতে পুকুরপাড়ে ভিড়, জাল ফেলে মিলেছে সিলভার কার্প মাছ বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-এলাকা বন্ধ হাম ও উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ দেশের ১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা জবিতে বিডিআরসিএসের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ থানায় ‘তদবির করতে গিয়ে’ গ্রেপ্তার যুবলীগ নেতা