কেমিক্যাল দিয়ে পাকানো কলা যেভাবে চিনবেন

নিয়মিত কলা খেলে শরীর শক্তিশালী থাকে, হজমশক্তি উন্নত হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তবে বিপদ বাড়াচ্ছে বাজারে কেমিক্যাল দিয়ে পাকানো কলা।

দ্রুত বাজারজাত করতে অনেক ব্যবসায়ী ক্যালসিয়াম কার্বাইড, ইথারজাতীয় কেমিক্যাল ও তরল ইথাইলিনসহ বিভিন্ন রাসায়নিক ব্যবহার করেন ,যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব রাসায়নিক পাকানোর ফলে কলার ভেতরকার অংশ অনেক সময় কাঁচা থাকে এবং স্বাস্থ্যঝুঁকি বাড়ায়।

বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিকভাবে ধীরে পাকলে কলার ভেতরের এনজাইম সক্রিয় হয় এবং পুষ্টিগুণ পুরোপুরি বিকশিত হয়। প্রাকৃতিকভাবে পাকা কলার স্বাদ, গন্ধ ও রং তাই রাসায়নিক দিয়ে পাকানো কলার চেয়ে একেবারেই আলাদা।

যেভাবে চিনবেন কেমিক্যাল দিয়ে পাকা কলা

১. রং দেখে শনাক্ত:
প্রাকৃতিকভাবে পাকা কলা হালকা হলুদ ও তার গায়ে ছোট ছোট কালো দাগ থাকে।
অন্যদিকে রাসায়নিক দিয়ে পাকানো কলা খুব উজ্জ্বল, একরঙা হলুদ বা কমলা-হলুদ আভা নিয়ে থাকে এটি অস্বাভাবিক।

২. গন্ধ পরীক্ষা:
প্রাকৃতিক কলার মিষ্টি ও তাজা গন্ধ থাকে। রাসায়নিক দিয়ে পাকানো কলায় সাধারণত কোনো গন্ধ থাকে না, বা থাকে অস্বাভাবিক তীব্র কৃত্রিম গন্ধ।

৩. পানিতে ভাসানোর পরীক্ষা:
কলা পানিতে ফেললে যদি ভেসে থাকে, তবে সেটির ভেতরে বাতাস জমে থাকার কারণে কেমিক্যাল দিয়ে পাকানো হওয়ার সম্ভাবনা বেশি। প্রাকৃতিকভাবে পাকা কলা সাধারণত পানিতে ডুবে যায়।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক দেশের বাজারে ৯ দফায় কমলো সোনার দাম গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি পেরুতে ৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় ২১ নভেম্বর: প্রধানমন্ত্রী আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যেভাবে মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক দেশের বাজারে ৯ দফায় কমলো সোনার দাম গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি পেরুতে ৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় ২১ নভেম্বর: প্রধানমন্ত্রী আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যেভাবে মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি