চুলের যত্নে অ্যালোভেরার জুড়ি নেই

কাঁচা অ্যালোভেরা জেল কি সরাসরি আপনার চুল এবং মাথার ত্বকে ব্যবহার করেন? অ্যালোভেরা এভাবে চুলে ব্যবহার করা কি উপকারী? ত্বক বা চুলের যত্নে অ্যালোভেরার জুড়ি নেই। চলুন জেনে নেওয়া যাক, চুলে অ্যালোভেরা ব্যবহার করলে কী হয়-

খুশকি নিয়ন্ত্রণ করে

অ্যালোভেরার অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলীর কারণে তা খুশকির সমস্যা নিয়ন্ত্রণে কাজ করে। নিয়মিত অ্যালোভেরা ব্যবহার করলে খুশকি দূর করা সহজ হয়। এটি মাথার ত্বকের সংক্রমণ প্রতিরোধ করতে কাজ করে।

মাথার ত্বকের জ্বালাপোড়া কমায়

অ্যালোভেরার প্রাকৃতিক প্রশান্তিদায়ক গুণ মাথার ত্বকের লালচে ভাব, চুলকানি এবং জ্বালাপোড়া কমাতে কাজ করে, যা সংবেদনশীল মাথার ত্বকের জন্য এটি একটি উপকারী ও কার্যকরী প্রতিকার হতে পারে। তাই মাথার ত্বক ঠান্ডা রাখতে এটি ব্যবহার করতে পারেন।

চুল হাইড্রেট করে

অ্যালোভেরা একটি চমৎকার প্রাকৃতিক ময়েশ্চারাইজার যা মাথার ত্বক এবং চুলের গোড়ায় পুষ্টি জোগায়, চুলের শুষ্কতা এবং ভঙুরতাও কমায়। নিয়মিত অ্যালোভেরা ব্যবহার করলে তা চুলকে হাইড্রেট রাখতে কাজ করে। ফলে চুল থাকে প্রাণবন্ত ও উজ্জ্বল।

চুল লম্বা করে

অ্যালোভেরা চুলের ফলিকলকে উদ্দীপিত করে এবং মাথার ত্বকে রক্ত ​​প্রবাহ বাড়ায় বলে মনে করা হয়, যা চুলের বৃদ্ধি বাড়িয়ে তুলতে পারে। যারা লম্বা চুল পেতে চান তারা নিয়মিত চুলে অ্যালোভেরার জেল ব্যবহার করতে পারেন। এতে দ্রুতই উপকার পাবেন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে একজনের মৃত্যু হার্টের সমস্যা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে চার সাংবাদিক চাঁদাবাজির অভিযোগে সাবেক ছাত্রদল নেতা সজীব গ্রেপ্তার গোপালগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, বাসে আগুন ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, অতঃপর ছাত্রদল নেতা বহিষ্কার দেশে হাম উপসর্গে ১২০১ শিশুর প্রাণহানি ‘মরণকে ভয় করেন না, তাহলে নিরাপত্তা নিয়ে শঙ্কিত কেন?’ বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা, বাড়তে পারে শীত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে একজনের মৃত্যু হার্টের সমস্যা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে চার সাংবাদিক চাঁদাবাজির অভিযোগে সাবেক ছাত্রদল নেতা সজীব গ্রেপ্তার গোপালগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, বাসে আগুন ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, অতঃপর ছাত্রদল নেতা বহিষ্কার দেশে হাম উপসর্গে ১২০১ শিশুর প্রাণহানি ‘মরণকে ভয় করেন না, তাহলে নিরাপত্তা নিয়ে শঙ্কিত কেন?’ বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা, বাড়তে পারে শীত