কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে ঢাবিতে নানা কর্মসূচি

যথাযোগ্য মর্যাদায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হবে। এই উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় বাদ ফজর কোরআনখানি অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু করে ৬টা ৪৫ মিনিটে শোভাযাত্রা সহকারে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করবেন।

সমাধি প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে উপাচার্যের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে স্মারক বক্তৃতা করবেন নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. তারিক মনজুর।

এদিকে, দিবসটি উপলক্ষ্যে নজরুল ইনস্টিটিউটে ‘মৃত্যুঞ্জয়ী নজরুল’ শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল ও হামদ-নাত অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি সচিব কানিজ মাওলা।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের ২য় স্ত্রীর মরদেহ উদ্ধার টানা বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী মানিকগঞ্জে ৩ মরদেহ উদ্ধার: নিহতর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের পল্লবীতে বাসে আগুন, হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৪৮১ মামলা ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ায় সেনবাগের ওসি প্রত্যাহার ফের জবি ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ অপ্রিতমকে যেভাবে হত্যা করা হয় বর্ণনা দিয়েছে পুলিশ আমার ছেলে কী অন্যায় করেছে আমি জানতে চাই ন্যাম ভবন থেকে এমপি নজরুলের ২য় স্ত্রীর মরদেহ উদ্ধার টানা বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী মানিকগঞ্জে ৩ মরদেহ উদ্ধার: নিহতর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের পল্লবীতে বাসে আগুন, হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৪৮১ মামলা ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ায় সেনবাগের ওসি প্রত্যাহার ফের জবি ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ অপ্রিতমকে যেভাবে হত্যা করা হয় বর্ণনা দিয়েছে পুলিশ আমার ছেলে কী অন্যায় করেছে আমি জানতে চাই