পুলিশের ৩৫৭ কর্মকর্তার মামলার তথ্য চেয়েছে পুলিশ সদর দপ্তর

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও সমপদমর্যাদার ৩৫৭ জন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলা এবং ফৌজদারি মামলা সংক্রান্ত তথ্য চেয়েছে পুলিশ সদর দপ্তর।

রোববার (১ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের ক্রাইম অ্যানালাইসিস শাখার এআইজি মো. সাইফুল্লাহ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি পুলিশের সব ইউনিটকে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, পত্রে বর্ণিত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা বা বিভাগীয় শৃঙ্খলাভঙ্গের ঘটনা থাকে, তবে তার হালনাগাদ প্রতিবেদন আগামী ৩ নভেম্বর মধ্যে হার্ডকপি এবং সফটকপি ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।

পুলিশের বিভিন্ন রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরিত এই চিঠির মাধ্যমে অভিযুক্ত ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মামলার হালনাগাদ তথ্য দ্রুত নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এআইজি মো. সাইফুল্লাহ গণমাধ্যমকে বলেন, চিঠিটি অন্য কোনো উদ্দেশ্যে দেওয়া হয়নি। পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা রয়েছে কি না সেটি হালনাগাদের জন্য দেওয়া হয়েছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি পেরুতে ৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় ২১ নভেম্বর: প্রধানমন্ত্রী আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যেভাবে মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি পেরুতে ৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় ২১ নভেম্বর: প্রধানমন্ত্রী আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যেভাবে মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন