মালয়েশিয়ায় নির্মাণ শ্রমিকদের বিরুদ্ধে অভিযান, ৩৯ বাংলাদেশি আটক

বিদেশি নির্মাণ শ্রমিকদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম)। দেশটির কেদাহ অঙ্গরাজ্যে ৩৯ বাংলাদেশিসহ ৪৪ অভিবাসী শ্রমিককে আটক করা হয়েছে।

সোমবার (১১ মে) কেদাহ রাজ্য ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানায়, রোববার (১০ মে) পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। তাদের মধ্যে ৩৯ বাংলাদেশি, চার ইন্দোনেশীয় ও এক ভারতীয় নাগরিক আছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, আটকদের বয়স ২২ থেকে ৪৪ বছরের মধ্যে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাদের বেলান্তিক অভিবাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘অপ সাপু’ নামের বিশেষ অভিযানে আটকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে- নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা, অনুমতিপত্রের অপব্যবহার ও বৈধ ভ্রমণ নথি না থাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার বান্দার দারুলামানে একটি বাণিজ্যিক ভবনের নির্মাণস্থলে অভিযান পরিচালনা করা হয়। এতে ১২ জন অভিবাসন কর্মকর্তা অংশ নেন। এসময় মোট ৪৭ জনকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। এর মধ্যে তিনজন মালয়েশিয়ার নাগরিক এবং ৪৪ জন বিদেশি ছিলেন। পরে ওই বিদেশিদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে অভিবাসন আইন এবং সংশ্লিষ্ট অভিবাসন বিধিমালার আওতায় তদন্ত চলছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
২৪ ঘণ্টায় ইউক্রেনের ১২৬০ সেনা নিহত ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫৬৪ গুজরাটি ইলিশে বাজার সয়লাব, যেভাবে চিনবেন পদ্মার আসল মাছ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের যুদ্ধাপরাধের অভিযোগ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে সিলেট-লন্ডনগামী বিমানে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না একযোগে দেশের ৯৯ জন বিচারক বদলি সিএনজি ও ট্রাকের সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩ ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১২৬০ সেনা নিহত ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫৬৪ গুজরাটি ইলিশে বাজার সয়লাব, যেভাবে চিনবেন পদ্মার আসল মাছ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের যুদ্ধাপরাধের অভিযোগ ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে সিলেট-লন্ডনগামী বিমানে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না একযোগে দেশের ৯৯ জন বিচারক বদলি সিএনজি ও ট্রাকের সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩