সৌদি আরবের মক্কা অঞ্চলে মসজিদের ভেতরে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। সৌদি সংবাদমাধ্যম আজেল নিউজ এ খবর প্রকাশ করেছে।
বুধবার (১৪ অক্টোবর) তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিহত দুই বাংলাদেশি হলেন- নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মসজিদের পবিত্রতা লঙ্ঘন করে অনৈতিক কাজ করার অভিযোগে নিরাপত্তা বাহিনী তাদের আটক করে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং মামলাটি আদালতে পাঠানো হয়।
আদালত তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায় বহাল রাখার পর রাজকীয় আদেশে দণ্ড কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মসজিদের পবিত্রতা লঙ্ঘন বা এ ধরনের অপরাধের বিরুদ্ধে দেশটির আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: আজেল নিউজ