সাফ নারী চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিকের দুয়ারে বাংলাদেশ

ধারাবাহিক উন্নতি আর আত্মবিশ্বাসী পারফরম্যান্সে আঞ্চলিক শক্তিতে পরিণত হওয়া লাল-সবুজের মেয়েরা আজ আরেকটি ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে- সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয় শিরোপার লড়াইয়ে।

বাংলাদেশের এই যাত্রা শুরু হয়েছিল ২০১৬ সালে। ভারতের মাটিতে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ফাইনালে ওঠে দলটি। শিলিগুড়ির সেই ফাইনালে ভারতের কাছে হারলেও সাবিনা খাতুন ও সিরাত জাহানদের পারফরম্যান্সে নিজেদের শক্তির জানান দেয় বাংলাদেশ।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বয়সভিত্তিক আসরগুলোতে একের পর এক সাফল্য পেতে থাকে বাংলাদেশের মেয়েরা। ২০১৭ সালে অনূর্ধ্ব-১৫ এবং ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপ জিতে ভবিষ্যতের শক্ত ভিত গড়ে তোলে তারা।

সেই ধারাবাহিকতার ফল আসে ২০২২ সালে, যখন সাবিনা খাতুনের নেতৃত্বে প্রথমবারের মতো সিনিয়র সাফ নারী চ্যাম্পিয়নশিপ জেতে বাংলাদেশ। এরপর ২০২৪ সালে আবারও শিরোপা জিতে নিজেদের আধিপত্য আরও দৃঢ় করে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার লক্ষ্য হ্যাটট্রিক। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জিততে পারলে ইতিহাসে নতুন অধ্যায় যোগ হবে।

তবে চ্যালেঞ্জটা সহজ নয়। গ্রুপ পর্বে ইতোমধ্যেই বাংলাদেশের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে ভারত। যদিও সেই ধাক্কা সামলে সেমিফাইনালে শক্তিশালী নেপালকে ২-১ গোলে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। অন্যদিকে ভারত সেমিফাইনালে ভুটানকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ ও ভারত এর আগে একবারই মুখোমুখি হয়েছিল- ২০১৬ সালে। সেবার ৩-১ গোলে জিতেছিল ভারত। তবে এরপরের সময়ে একাধিকবার ভারতকে হারিয়ে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে বাংলাদেশ।

এই ফাইনালটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ অধিনায়ক মারিয়া মান্ডার জন্যও। ২০১৬ সালের সেই ফাইনালেও ছিলেন তিনি, এবার নেতৃত্ব তার কাঁধে। মাঝ মাঠের অন্যতম ভরসা এই ফুটবলারের সামনে রয়েছে পুরোনো হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ। এখন দেখার বিষয়- বাংলাদেশ কি পারে ইতিহাস গড়ে টানা তৃতীয়বারের মতো সাফের মুকুট নিজেদের করে নিতে, নাকি স্বাগতিক ভারতের হাতেই আবার উঠবে ট্রফি।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ইরানের সবচেয়ে ‘বড় অস্ত্র’ মোকাবেলায় হিমশিম যুক্তরাষ্ট্র ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৩০ জেলের জালে ধরা পড়েছে ৫৪ কেজির তবল মাছ ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সৌদি আরবের বিমানবন্দরে ড্রোন হামলা বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার হাসিনার বক্তব্য গণমাধ্যম প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার আগামীকাল উদ্বোধন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পোশাক রপ্তানিতে টানা পঞ্চমবার বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ ইরানের সবচেয়ে ‘বড় অস্ত্র’ মোকাবেলায় হিমশিম যুক্তরাষ্ট্র ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৩০ জেলের জালে ধরা পড়েছে ৫৪ কেজির তবল মাছ ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সৌদি আরবের বিমানবন্দরে ড্রোন হামলা বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার হাসিনার বক্তব্য গণমাধ্যম প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার আগামীকাল উদ্বোধন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পোশাক রপ্তানিতে টানা পঞ্চমবার বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ