সোনার নতুন দাম নির্ধারণ, ভরি ২ লাখ ১২ হাজার টাকা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করেছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ভ্যাটসহ ১৮ হাজার ১৮৫ টাকা। সে হিসাবে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম দাঁড়ায় ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫১ হাজার ৫১৫ টাকা।

অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৮৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ১০০ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলংকার বিক্রির ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মিয়ানমারের বিরুদ্ধে আজ রোহিঙ্গা গণহত্যা মামলার রায় সোনার নতুন দাম নির্ধারণ, ভরি ২ লাখ ১২ হাজার টাকা নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, দগ্ধ ৩ পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার ঘূর্ণিঝড় ‘আকভান’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতে হাইকোর্টের নির্দেশ মিয়ানমারের বিরুদ্ধে আজ রোহিঙ্গা গণহত্যা মামলার রায় সোনার নতুন দাম নির্ধারণ, ভরি ২ লাখ ১২ হাজার টাকা নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, দগ্ধ ৩ পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার ঘূর্ণিঝড় ‘আকভান’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতে হাইকোর্টের নির্দেশ