অস্ট্রেলিয়াকে ২৮৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৮৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করিয়েছে বাংলাদেশ। টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৪ রান সংগ্রহ করে বাংলাদেশ।

মঙ্গলবার (৯ জুন) মিরপুরের মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক জশ ইংলিস।

ইনিংসের শুরুতেই ধাক্কা খায় টাইগাররা। দ্বিতীয় ওভারেই পেসার নাথান এলিসের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার সাইফ। তবে দ্রুতই ঘুরে দাঁড়ান তামজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। দুজন মিলে গড়েন গুরুত্বপূর্ণ জুটি।

মাত্র ৪১ বলে ছয় চার ও এক ছক্কায় অর্ধশতক পূরণ করেন তামজিদ। শেষ পর্যন্ত ৪৪ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। অন্যদিকে শান্ত ৮৬ বলে ৬৭ রান করে দলকে মজবুত ভিত এনে দেন।

মাঝে নেমে ব্যর্থ হন লিটন দাস। এরপর ইনিংসের হাল ধরেন মোসাদ্দেক হোসেন। দীর্ঘদিন পর দলে ফিরে দারুণ ব্যাটিং করেন তিনি। তার সঙ্গে জুটি গড়েন তাওহীদ হৃদয়, যদিও হৃদয়ের ইনিংস ছিল ধীরগতির।

শেষদিকে মোসাদ্দেকের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। ৭০ বলে ৭ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৮৬ রান করেন তিনি। তাকে ভালো সঙ্গ দেন তাসকিন আহমেদ, তিনি ১৬ বলে ২০ রান করেন।

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সবচেয়ে সফল নাথান এলিস, ৩৮ রানে নেন ৩ উইকেট। এছাড়া ম্যাথিউ রেনশ ও লিয়াম স্কট দুটি করে এবং জেভিয়ার বার্টলেট একটি উইকেট নেন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ও ১০ জন খালাস মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত চট্টগ্রাম মেট্রোপলিটনের ৫ থানায় ওসি পদে রদবদল যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ লোডশেডিংয়ে অক্সিজেন বন্ধ হয়ে মারা গেছে সাড়ে ১৫ কোটি টাকার মাছ কঠোর নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র, তেল রপ্তানি বন্ধের হুমকি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন দেশের ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত সাবেক বিচারকের বিরুদ্ধে ব্যবস্থায় হাইকোর্টের নির্দেশ গিনিতে ভারী বৃষ্টিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০ ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ও ১০ জন খালাস মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত চট্টগ্রাম মেট্রোপলিটনের ৫ থানায় ওসি পদে রদবদল যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ লোডশেডিংয়ে অক্সিজেন বন্ধ হয়ে মারা গেছে সাড়ে ১৫ কোটি টাকার মাছ কঠোর নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র, তেল রপ্তানি বন্ধের হুমকি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন দেশের ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত সাবেক বিচারকের বিরুদ্ধে ব্যবস্থায় হাইকোর্টের নির্দেশ গিনিতে ভারী বৃষ্টিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০