মাঠে নেমেই গোল করলেন মেসি,দাপুটে জয়ও পেলেন

আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। শুধু মাঠেই নামেননি, গোল করে দলের জয়ে অবদানও রেখেছেন রেখেছেন তিনি। তার নৈপুণ্যে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে আদর্শ প্রস্তুতিই দলটি সেরে নিয়েছে বলা চলে।

বুধবার (১০ জুন) ভোরে যুক্তরাষ্ট্রের আলবামায় দাপট দেখিয়ে জিতেছে আর্জেন্টিনা। মেসির একটি ছাড়াও বাকি দুটি গোল এসেছে ভ্যালেন্টিন বার্কো ও থিয়াগো আলমাদার পা থেকে।

কোনো গোল করতে না পারলেও আইসল্যান্ড খারাপ খেলেনি। আর্জেন্টিনার ৬০ শতাংশ বল দখলে রাখার বিপরীতে আইসল্যান্ডের খেলোয়াড়দের পায়ে বল ছিল ৪০ শতাংশ। তবে ম্যাচে ফাউল হয়েছে অনেক। ৩০ ফাউলের ১২টি আর্জেন্টিনা ও ১৮টি করে আইসল্যান্ড।

শুরুর একাদশে মেসি মাঠে না নামলেও গোল পেতে দেরি হয়নি চ্যাম্পিয়নদের। ৮ আর্জেন্টিনা একটি ফ্রি-কিক পায় এবং সেটি দারুণভাবে কাজে লাগায়। নিকোলাস ওতামেন্দি বক্সের মধ্যে বল ভাসিয়ে দেন। প্রতিপক্ষের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করলেও বক্সের বাইরে থাকা ভ্যালেন্টিনো বার্কো হাফ-ভলিতে দুর্দান্ত শট নেন। যা গিয়ে সহজেই জড়ায় জালের বাঁ দিকে।

প্রথমার্ধে দুর্দান্ত এক আক্রমণে দলকে এগিয়ে নেন এজেকুয়েল বার্কো। এরপর দ্বিতীয়ার্ধে মেসি ব্যবধান দ্বিগুণ করার পর আইসল্যান্ডের কফিনে শেষ পেরেকটি ঠোকেন থিয়াগো আলমাদা। চমৎকার এক ফিল্ড গোলে আর্জেন্টিনার ৩-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন তিনি। বিশ্বকাপের মহড়ার শেষ দুটি প্রীতি ম্যাচেই টানা জয় তুলে নিয়ে দারুণ আত্মবিশ্বাসী এখন স্ক্যালোনির শিষ্যরা। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ ধরে রাখার মিশন শুরু করবে আর্জেন্টিনা।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর জন্মদিন যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নিখোঁজ সন্তানকে ফিরে পেতে কুবি শিক্ষিকার আকুতি সুনামগঞ্জে সন্তানদের নিয়ে বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু অস্ত্রের তথ্যদাতাকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে: এসআরবি সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ফ্ল্যাটে নারীসহ পুলিশ কর্মকর্তাকে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী পাকিস্তানে পুলিশ লাইন্সে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৬ সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর জন্মদিন যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নিখোঁজ সন্তানকে ফিরে পেতে কুবি শিক্ষিকার আকুতি সুনামগঞ্জে সন্তানদের নিয়ে বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু অস্ত্রের তথ্যদাতাকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে: এসআরবি সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ফ্ল্যাটে নারীসহ পুলিশ কর্মকর্তাকে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী পাকিস্তানে পুলিশ লাইন্সে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৬ সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান