ইতিহাস গড়তে চলেছেন সাইদ মার্টিনেজ

সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় রাত একটায় সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে নামবে কাতার। গ্রুপ ‘বি’-এর ম্যাচটির প্রধান রেফারি হিসেবে থাকবেন হন্ডুরাসের সাইদ মার্টিনেজ।

তিনি ২০২২ ফিফা বিশ্বকাপ কাতারে নয়টি ম্যাচে সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালনের পর, বিশ্বের বৃহত্তম এই ক্রীড়া আসরে প্রধান রেফারি হিসেবে নির্বাচিত প্রথম হন্ডুরান হিসেবে ইতিহাস গড়তে চলেছেন মার্তিনেজ। ২০১৭ সাল থেকে ফিফা তালিকাভুক্ত রেফারি মার্টিনেজ।

মার্টিনেজ ২০২১ ও ২০২৩ সালের গোল্ড কাপ ফাইনাল, ২০২৩ সালের কনকাকাফ নেশনস লিগ ফাইনাল এবং ২০২৫ সালের কনকাকাফ নেশনস লিগ সেমিফাইনালসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কনকাকাফ ম্যাচও পরিচালনা করেছেন। প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী মার্টিনেজ ১৬৫টি ম্যাচে ৬৮৮টি হলুদ কার্ড এবং ৩০টি লাল কার্ড দেখিয়েছেন। অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে ৪.১৭টি হলুদ কার্ড পড়েছে। এটি তাকে একজন কঠোর রেফারি হিসেবে প্রমাণ করে।

বিশ্বকাপের জন্য কনকাকাফ থেকে নির্বাচিত নয়জন রেফারির মধ্যে একজন হিসেবে মার্টিনেজ এই কনফেডারেশন থেকে নিযুক্ত রেকর্ড সংখ্যক ২৯ জন ম্যাচ কর্মকর্তারও অংশ। দুই দশকেরও বেশি সময় আগে যখন তিনি তার রেফারিং যাত্রা শুরু করেছিলেন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর জন্মদিন যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নিখোঁজ সন্তানকে ফিরে পেতে কুবি শিক্ষিকার আকুতি সুনামগঞ্জে সন্তানদের নিয়ে বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু অস্ত্রের তথ্যদাতাকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে: এসআরবি সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ফ্ল্যাটে নারীসহ পুলিশ কর্মকর্তাকে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী পাকিস্তানে পুলিশ লাইন্সে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৬ সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর জন্মদিন যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নিখোঁজ সন্তানকে ফিরে পেতে কুবি শিক্ষিকার আকুতি সুনামগঞ্জে সন্তানদের নিয়ে বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু অস্ত্রের তথ্যদাতাকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে: এসআরবি সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ফ্ল্যাটে নারীসহ পুলিশ কর্মকর্তাকে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী পাকিস্তানে পুলিশ লাইন্সে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৬ সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান