এক ম্যাচেই রেকর্ডবুকে ঝড় তুলেছেন ফুটবল জাদুকর মেসি

২০২৬ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী মাচেই লিওনেল মেসি যা করলেন, তা ফুটবল ইতিহাসের পাতাকে নতুন করে লিখতে বাধ্য করেছে। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আজ বুধবার সকালে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর বিশ্বকাপের মুকুট ধরে রাখার এই মিশনে প্রথম দিনেই অতিমানবীয় এক হ্যাটট্রিক করে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন ফুটবল জাদুকর।

৩৮ বছর ৩৫৭ দিন বয়সে এসে আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচের ঐতিহাসিক রাতটিকে মেসি স্মরণীয় করে রাখলেন তার ফুটবল ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক দিয়ে।

ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ৬টি বিশ্বকাপ

আজ মাঠে নামার সঙ্গে সঙ্গেই ফুটবল ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে (২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬) অংশ নেওয়ার একক রেকর্ড গড়লেন মেসি। অবশ্য কয়েক ঘণ্টা পর কঙ্গোর বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে নামলে তিনিও এই তালিকায় যুক্ত হবেন।

২০০ আন্তর্জাতিক ম্যাচের বিরল মাইলফলক

আজকের ম্যাচটি ছিল আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে মেসির ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। ফুটবল ইতিহাসে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং কুয়েতের বদর আল-মুতাওয়ার পর মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলের ডাবল সেঞ্চুরি হাঁকালেন তিনি। দেশের হয়ে তার গোলসংখ্যা এখন ১২০টি।

মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড স্পর্শ

আজকের জাদুকরী হ্যাটট্রিকের (ম্যাচের ১৭, ৬০ ও ৭৬ মিনিটে) মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোল সংখ্যা দাঁড়াল ১৬টি। এর ফলে তিনি জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার করা বিশ্বকাপের ইতিহাসের সর্বকালীন সর্বোচ্চ ১৬ গোলের অবিশ্বাস্য রেকর্ড স্পর্শ করলেন। পরবর্তী ম্যাচে আর একটি গোল করলেই ক্লোসাকে ছাড়িয়ে এককভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন এলএমটেন।

ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক

দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে অসংখ্য হ্যাটট্রিক থাকলেও বিশ্বকাপের মঞ্চে এর আগে কখনও হ্যাটট্রিক পাননি মেসি। আজ আলজেরিয়ার বিপক্ষে জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে পরাস্ত করে নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকের বৃত্ত পূরণ করলেন তিনি।

বিশ্বকাপের বয়োজেষ্ঠ্য গোলদাতার রেকর্ড

৩৮ বছর ৩৫৭ দিন বয়সে এসে বিশ্বকাপের এক ম্যাচে একাধিক (৩টি) গোল করার মাধ্যমে রেকর্ড বইয়ে নাম তুলেছেন মেসি। তিনি ১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুনের রজার মিলার (৩৮ বছর ৩৪ দিন) গড়া সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে এক ম্যাচে একাধিক গোলের রেকর্ডটি ভেঙে দিলেন তিনি।

পাঁচ বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি

ক্রিস্টিয়ানো রোনালদোর পর বিশ্বের মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন ফুটবল বিশ্বকাপে গোল করার অনন্য নজির স্থাপন করলেন আর্জেন্টিনার এই অধিনায়ক। আরেকটি কাকতালীয় বিষয় হলো, ঠিক ২০ বছর আগের এই ১৭ জুনেই (২০০৬ জার্মানি বিশ্বকাপ) সার্বিয়ার বিপক্ষে ম্যারাডোনার হাত ধরে বিশ্বকাপে অভিষেক হয়েছিল মেসির!

ইতিহাসের সবচেয়ে বয়স্ক হ্যাটট্রিককারী

৩৮ বছর ৩৫৭ দিন বয়সে এসে আজ আলজেরিয়ার জাল তিনবার কাঁপিয়েছেন মেসি। এর ফলে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করার এক অবিশ্বাস্য ও অনন্য রেকর্ড নিজের নামের পাশে লিখিয়ে নিলেন আর্জেন্টিনা অধিনায়ক।

বক্সের বাইরে থেকে গোলের ‘রিভেলিনো’ রেকর্ড স্পর্শ

আজকের ম্যাচে দূরপাল্লার শটে গোল করার মাধ্যমে বিশ্বকাপ ক্যারিয়ারে বক্সের বাইরে থেকে মেসির মোট গোলসংখ্যা দাঁড়াল ৫টি। এর ফলে ১৯৬৬ সালের পর থেকে বিশ্বকাপে বক্সের বাইরে থেকে সর্বোচ্চ ৫টি গোল করার যে কীর্তি ব্রাজিলের কিংবদন্তি রিভেলিনো গড়েছিলেন, আজ সেটি স্পর্শ করলেন মেসি।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
আইটেম গানেও ‘ঘনিষ্ঠ’, অভিনেত্রী কিয়ারাকে নিয়ে সমালোচনা দেশের ১৩ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন জোড়া ভূমিকম্পে পেরুর পার্বত্য অঞ্চলে নিহত ৫ ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৭০ মামলা সোমবার বিএনপির শরিক দল ও জোটের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী পরীক্ষা শেষে বিদ্যালয়ের ওয়াশরুমে শিক্ষার্থীর বিষপান আইটেম গানেও ‘ঘনিষ্ঠ’, অভিনেত্রী কিয়ারাকে নিয়ে সমালোচনা দেশের ১৩ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন জোড়া ভূমিকম্পে পেরুর পার্বত্য অঞ্চলে নিহত ৫ ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৭০ মামলা সোমবার বিএনপির শরিক দল ও জোটের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী পরীক্ষা শেষে বিদ্যালয়ের ওয়াশরুমে শিক্ষার্থীর বিষপান