রোনান না আসায় হতাশায় নিয়েও শিরোপায় চোখ সামিত সোমের

ঘরের মাঠে ঢাকায় আর মাত্র চার দিন পরই শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে লাল-সবুজ শিবিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর মাঝেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ।

আমেরিকান প্রবাসী ফুটবলার রোনান সুলিভান শেষ পর্যন্ত দলে যোগ দিচ্ছেন না। রোনানের এই আকস্মিক অনুপস্থিতি কেবল দলের পরিকল্পনাকেই কিছুটা এলোমেলো করেনি, সতীর্থ সামিত সোমের মনেও জন্ম দিয়েছে হতাশার।

আজ রবিবার বিকেলে এক কোম্পানির প্রচারণা অনুষ্ঠানে সামিত সোম রোনানের অনুপস্থিতি নিয়ে বলেন, ‘এটা আসলে খুব হতাশার। সে তো একজন ভালো খেলোয়াড়, ভালো ইয়াং ট্যালেন্ট। কিন্তু যেটাই হোক, আমাদের অ্যাটাকিং অপশন আছে।’ রোনানকে নিয়ে সামনে আশাবাদী সামিত, ‘আশাকরি সে ভবিষ্যতে দেশের হয়ে খেলার জন্য অবশ্যই আসবে।’

২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর দীর্ঘদিন ধরে নেই শিরোপার দেখা। তবে এবার হামজা-সামিতদের ওপর ফের একবার শিরোপার প্রত্যাশা দেশবাসীর। এ নিয়ে সামিত বলেন, ‘আমরা সবার জন্য জিততে চাই। এটা একটা বড় টুর্নামেন্ট। কিন্তু আসল ব্যাপার হলো আমাদের খেলাটা আমাদের খেলতে হবে। আমরা ভালো করতে চাই। বাংলাদেশের সমর্থকদের জন্য এবং পুরো দেশবাসীর জন্য আমরা জিততে চাই।’

রোনান আসছেন না একেবারে। হামজা ও ফারহান আসবেন ৯ নভেম্বর। তবে খেলা হবে না ভুটান ম্যাচে। এনিয়ে সামিত বলেন, ‘অবশ্যই, আমরা হামজা ও ফারহানকে মিস করছি। তবে আমাদের যথেষ্ট খেলোয়াড় আছে। যেসব খেলোয়াড়ের ওপর আমার ভরসা আছে। হামজা- ফারহানের অভাবটা তারা পূরণ করতে পারবে। এখনও আমাদের যে দল আছে, ভুটানের বিপক্ষে সেটা যথেষ্ট বলে মনে করছি।’c

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি পেরুতে ৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় ২১ নভেম্বর: প্রধানমন্ত্রী আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যেভাবে মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি পেরুতে ৬.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় ২১ নভেম্বর: প্রধানমন্ত্রী আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যেভাবে মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন