আইসিসির মাস সেরা ক্রিকেটার নাহিদ রানা

দেশের তরুণ পেসার নাহিদ রানার দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি মিলল আন্তর্জাতিক ক্রিকেটে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অসাধারণ বোলিংয়ের পর তিনি ২০২৬ সালের এপ্রিল মাসের আইসিসি পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নাহিদ রানা মোট ৮টি উইকেট শিকার করেন। তার ধারাবাহিক ও গতিময় বোলিং বাংলাদেশের সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর আগে মার্চ মাসেও পাকিস্তানের বিপক্ষে একই সংখ্যক উইকেট নিয়ে তিনি নজর কাড়েন।

এটাই নাহিদ রানার ক্যারিয়ারে প্রথম আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার। এই অর্জনের মাধ্যমে দীর্ঘ সময় পর আবারও বাংলাদেশের কোনো ক্রিকেটার এই সম্মান পেলেন। সর্বশেষ বাংলাদেশি হিসেবে এই স্বীকৃতি পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ।

পুরস্কার জয়ের পর নাহিদ রানা বলেন, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে পারফর্ম করে আইসিসির স্বীকৃতি পাওয়া তার জন্য গর্বের। দেশের মাটিতে এমন সাফল্য সিরিজটিকে আরও বিশেষ করে তুলেছে বলেও তিনি জানান।

সিরিজের প্রথম ওয়ানডেতে খুব বেশি সফল না হলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ান নাহিদ। সেখানে তিনি ৫ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তার আগ্রাসী বোলিংয়ে কিউইদের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে।

পাওয়ার প্লেতেই গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে চাপ সৃষ্টি করেন এই ডানহাতি পেসার। পরে আরও উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ১৯৮ রানে অলআউট করতে বড় ভূমিকা রাখেন তিনি।

শেষ ওয়ানডেতেও ২ উইকেট নিয়ে ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে সহায়তা করেন নাহিদ। পুরো সিরিজে তার ৮ উইকেট আসে ১৬.৭৫ গড় ও ৪.৪৬ ইকোনমি রেটে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
লিবিয়া থেকে দেশে ফিরেছে আরও ১৭২ বাংলাদেশি কাজু বাদাম চাষে ঝুঁকছেন টাঙ্গাইলের মধুপুরের চাষীরা শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি স্থগিত দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকার মাদক ধ্বংস শতভাগ জয়ের রেকর্ড নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মেক্সিকো বিশ্বকাপে প্রথমবার নকআউটে উঠে দক্ষিণ আফ্রিকার ইতিহাস ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা, ১ লাখের বেশি প্রাণহানির শঙ্কা অনলাইন জুয়া: ২২ লাখ টাকা খুইয়ে প্রবাসীর আত্মহত্যা বিপৎসীমার ওপরে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট রাজশাহীতে এইচআইভি আক্রান্ত ৭৯৪ জন, বেশিরভাগই সমকামী লিবিয়া থেকে দেশে ফিরেছে আরও ১৭২ বাংলাদেশি কাজু বাদাম চাষে ঝুঁকছেন টাঙ্গাইলের মধুপুরের চাষীরা শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি স্থগিত দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকার মাদক ধ্বংস শতভাগ জয়ের রেকর্ড নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মেক্সিকো বিশ্বকাপে প্রথমবার নকআউটে উঠে দক্ষিণ আফ্রিকার ইতিহাস ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা, ১ লাখের বেশি প্রাণহানির শঙ্কা অনলাইন জুয়া: ২২ লাখ টাকা খুইয়ে প্রবাসীর আত্মহত্যা বিপৎসীমার ওপরে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট রাজশাহীতে এইচআইভি আক্রান্ত ৭৯৪ জন, বেশিরভাগই সমকামী