ইসিতে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ের হিসাব জমা দিলো জামায়াত

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অংশগ্রহণকারী ২২৫ জন প্রার্থীর নির্বাচনী খরচসহ দলের মোট ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে।

মঙ্গলবার (১২ মে) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এই হিসাব বিবরণী জমা দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত ওই হিসাব বিবরণী অনুযায়ী, নির্বাচনে দলটির মোট ব্যয় হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা। এর মধ্যে ২২৫ জন প্রার্থীর বিপরীতে দলের পক্ষ থেকে অনুদান হিসেবে দেওয়া হয়েছে ৪ কোটি টাকা, যেখানে গড়ে প্রতি প্রার্থী দল থেকে প্রায় দেড় থেকে ২ লাখ টাকা করে পেয়েছেন।

নির্বাচন কমিশনে দাখিল করা তথ্যে ব্যয়ের খাতগুলো বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। দলটির নির্বাচনী খরচের তালিকায় রয়েছে নির্বাচনী ইশতেহার ডিজাইন ও ছাপা, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, নির্বাচনী সামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতাদের সফর এবং আইসিসিতে বিজ্ঞাপন দেওয়ার খরচ।

খাতওয়ারি ব্যয়ের বিবরণে জানানো হয়েছে, নির্বাচনী প্রচারণায় ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা এবং পরিবহন খাতে ৮ হাজার ৭০০ টাকা ব্যয় হয়েছে। এছাড়া জনসভা ও সফর বাবদ ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা, স্টাফ খরচ ২ লাখ ৮৫ হাজার ৯০২ টাকা এবং আবাসন ও প্রশাসনিক খাতে ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা ব্যয় করেছে দলটি। বিবিধ খরচ হিসেবে আরও ২ লাখ টাকার হিসাব বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
ব্রেকিং:
হামের নিষ্ঠুরতা, দুঃস্বপ্নে দিন কাটাচ্ছেন বাবা-মায়েরা জমজ শিশু হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন হরতালে অচল নওয়াপাড়া নৌবন্দর সকল শিক্ষা প্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের ১৪ কর্মকর্তাকে বদলি হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, আহত ১২৬৮ দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা ‘বারবার সীমান্ত রক্তাক্ত করবেন, এভাবে ভালো সম্পর্ক হবে না’ হামের নিষ্ঠুরতা, দুঃস্বপ্নে দিন কাটাচ্ছেন বাবা-মায়েরা জমজ শিশু হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন হরতালে অচল নওয়াপাড়া নৌবন্দর সকল শিক্ষা প্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের ১৪ কর্মকর্তাকে বদলি হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, আহত ১২৬৮ দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা ‘বারবার সীমান্ত রক্তাক্ত করবেন, এভাবে ভালো সম্পর্ক হবে না’