যেসব অঞ্চলে রাতে হতে পারে ঝড়-বৃষ্টি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকাসহ দেশের ৮ অঞ্চলে বৃহস্পতিবার (১৪ মে) রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আভাস রয়েছে।

দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, দক্ষিণপশ্চিম ও পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এ পরিস্থিতিতে আগামী কয়েকদিন দেশের সব বিভাগে ঝড়বৃষ্টির প্রবণতা রয়েছে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

আপনার মতামত দিন

ব্রেকিং:
যেসব অঞ্চলে রাতে হতে পারে ঝড়-বৃষ্টি রোববার থেকে বিআরটিসির অগ্রিম টিকিট দেশে ভোটার বাড়ল আরও ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন আমিরাত উপকূল থেকে জাহাজ জব্দ, নেওয়া হচ্ছে ইরানের জলসীমায় স্ত্রী-মেয়েসহ ৫ খুন, পদ্মায় ঝাঁপ দিয়ে ঘাতকের আত্মহত্যা আইসিসির মাস সেরা ক্রিকেটার নাহিদ রানা লেবাননে ইসরায়েলি হামলা: নারী-শিশুসহ নিহত আরও ১০ ঈদুল আজহায় টানা ৭ দিন ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি হাম ও হামের উপসর্গে দেশে আরও ৭ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন যেসব অঞ্চলে রাতে হতে পারে ঝড়-বৃষ্টি রোববার থেকে বিআরটিসির অগ্রিম টিকিট দেশে ভোটার বাড়ল আরও ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন আমিরাত উপকূল থেকে জাহাজ জব্দ, নেওয়া হচ্ছে ইরানের জলসীমায় স্ত্রী-মেয়েসহ ৫ খুন, পদ্মায় ঝাঁপ দিয়ে ঘাতকের আত্মহত্যা আইসিসির মাস সেরা ক্রিকেটার নাহিদ রানা লেবাননে ইসরায়েলি হামলা: নারী-শিশুসহ নিহত আরও ১০ ঈদুল আজহায় টানা ৭ দিন ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি হাম ও হামের উপসর্গে দেশে আরও ৭ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন