২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা ৬ জুন শুরু হবে।

আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সচিবালয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

এর আগে ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা এতে আপত্তি জানান। পরে পরীক্ষার ব্যাপারে এই নতুন সিদ্ধান্ত হয়।

শিক্ষামন্ত্রী জানান, এসএসসি পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি এবং এইচএসসি পরীক্ষা শেষ হবে ১৩ জুলাই।

পরীক্ষাগুলোর রুটিন তৈরির কাজ চলছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

আপনার মতামত দিন

ব্রেকিং:
ঈদুল আজহায় টানা ৭ দিন ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি হাম ও হামের উপসর্গে দেশে আরও ৭ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন হামের নিষ্ঠুরতা, দুঃস্বপ্নে দিন কাটাচ্ছেন বাবা-মায়েরা জমজ শিশু হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন হরতালে অচল নওয়াপাড়া নৌবন্দর সকল শিক্ষা প্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের ১৪ কর্মকর্তাকে বদলি হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু ঈদুল আজহায় টানা ৭ দিন ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি হাম ও হামের উপসর্গে দেশে আরও ৭ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন হামের নিষ্ঠুরতা, দুঃস্বপ্নে দিন কাটাচ্ছেন বাবা-মায়েরা জমজ শিশু হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন হরতালে অচল নওয়াপাড়া নৌবন্দর সকল শিক্ষা প্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের ১৪ কর্মকর্তাকে বদলি হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু