হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৯ শিশুর মৃত্যু

সারাদেশে হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন নিশ্চিত হামে ও ৬ জনের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯২ শিশু।

মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১২ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাম এবং হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে সারা দেশে ৪২৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৬৮ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৫৬ শিশু।

এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৭ হাজার ২৪ শিশু। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৫১ হাজার ৫৬৭ শিশু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হাম সন্দেহে ১৮৬ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২৭ হাজার ৯৩২ শিশু।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
ব্রেকিং:
জমজ শিশু হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন হরতালে অচল নওয়াপাড়া নৌবন্দর সকল শিক্ষা প্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের ১৪ কর্মকর্তাকে বদলি হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, আহত ১২৬৮ দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা ‘বারবার সীমান্ত রক্তাক্ত করবেন, এভাবে ভালো সম্পর্ক হবে না’ বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই জমজ শিশু হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন হরতালে অচল নওয়াপাড়া নৌবন্দর সকল শিক্ষা প্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের ১৪ কর্মকর্তাকে বদলি হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, আহত ১২৬৮ দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা ‘বারবার সীমান্ত রক্তাক্ত করবেন, এভাবে ভালো সম্পর্ক হবে না’ বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই