শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

রাজধানী ঢাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে তিনি দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম সোমবার (২৩ নভেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

জানা যায়, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। এরপর তিনি ইমিগ্রেশনে আসলে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ডিবিতে হস্তান্তর করা হয়।

আপনার মতামত দিন

শিরোনাম
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার সামাজিক যোগাযোগমাধ্যম শিশুদের ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালার নির্দেশ হামের উপসর্গে একদিনে ৯ শিশুর প্রাণহানি আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না আগামীকাল এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ সেন্টমার্টিন থেকে ফিরছেন আটকে পড়া ৯০০ পর্যটক আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক দেশের বাজারে ৯ দফায় কমলো সোনার দাম গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার সামাজিক যোগাযোগমাধ্যম শিশুদের ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালার নির্দেশ হামের উপসর্গে একদিনে ৯ শিশুর প্রাণহানি আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না আগামীকাল এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ সেন্টমার্টিন থেকে ফিরছেন আটকে পড়া ৯০০ পর্যটক আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক দেশের বাজারে ৯ দফায় কমলো সোনার দাম গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন