ঈদযাত্রা: সাভার-আশুলিয়ায় ২০ কিমি যানজট, চরম ভোগান্তি

সাভার ও আশুলিয়ায় উত্তরবঙ্গগামী ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। অতিরিক্ত যানবাহন, বৃষ্টি এবং যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হয়ে পড়ায় ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

ঈদের ছুটির দ্বিতীয় দিনে মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত এই যানজট দেখা দেয় এবং দিনভর তা অব্যাহত থাকে। এতে ঈদে ঘরমুখো যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের কষ্ট বেশি বেড়েছে।

সোমবার (২৫ মে) রাত থেকেই সাভার ও আশুলিয়া এলাকায় থেমে থেমে যানজট শুরু হয়। দূরপাল্লার বাসের পাশাপাশি মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল ও পণ্যবাহী যানবাহনে করে যাত্রীরা গন্তব্যের পথে রওনা হন।

যানজট নিয়ন্ত্রণে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রায় এক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নবীনগর ও বাইপাইল এলাকায় বিশেষ নজরদারি এবং গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, ভারী বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে মহাসড়কে যানজট তৈরি হয়েছে। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
পল্লবীতে বাসে আগুন, হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৪৮১ মামলা ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ায় সেনবাগের ওসি প্রত্যাহার ফের জবি ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ অপ্রিতমকে যেভাবে হত্যা করা হয় বর্ণনা দিয়েছে পুলিশ আমার ছেলে কী অন্যায় করেছে আমি জানতে চাই ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১ ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর জন্মদিন যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না পল্লবীতে বাসে আগুন, হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৪৮১ মামলা ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ায় সেনবাগের ওসি প্রত্যাহার ফের জবি ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ অপ্রিতমকে যেভাবে হত্যা করা হয় বর্ণনা দিয়েছে পুলিশ আমার ছেলে কী অন্যায় করেছে আমি জানতে চাই ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১ ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর জন্মদিন যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না