বাড়িতে ফেরা হলো না, পথেই প্রাণ হারালেন বাবা-মা ও শিশু সন্তান

ঈদের আনন্দ ভাগাভাগি করতে স্ত্রী ও ছোট্ট শিশু সন্তানকে নিয়ে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন বরিশালের উজিরপুরের ফিরোজ মাহমুদ। কিন্তু আনন্দের ঈদ আর করা হলো না। পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনই একসঙ্গে প্রাণ হারালেন।

মঙ্গলবার (২৬ মে) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজ মাহমুদ বরিশালের উজিরপুর উপজেলা সদরের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে। দুর্ঘটনায় তার স্ত্রী মনিয়া বেগম ও শিশু সন্তান জান্নাতও নিহত হন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, মোটরসাইকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঢাকা থেকে উজিরপুরে ঈদ করতে ফিরছিলেন ফিরোজ মাহমুদ। পথে যানজটের কারণে বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলটি থামিয়ে রাখা হয়। এ সময় বরিশালগামী তাজ পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, মর্মান্তিক এ দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাজ পরিবহনের বাসটি ভাঙচুর করে। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে, সৃষ্টি হয় যানজটের। তবে ঘটনার পরপরই বাসচালক ও তার সহকারী পালিয়ে যান।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানজট নিরসনের চেষ্টা চলছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
যেসব ইবাদতে অন্তরের প্রশান্তি পাওয়া যায় শেখ হাসিনার পরিত্যক্ত ‘সুধাসদন’ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা বাংলাদেশ জুট কর্পোরেশনের নতুন চেয়ারম্যান মামুন হাসান যেভাবে ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ যেসব ইবাদতে অন্তরের প্রশান্তি পাওয়া যায় শেখ হাসিনার পরিত্যক্ত ‘সুধাসদন’ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা বাংলাদেশ জুট কর্পোরেশনের নতুন চেয়ারম্যান মামুন হাসান যেভাবে ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ