বেনাপোলে নাশকতা মামলায় আ’লীগের ৩ নেতা আটক

নাশকতার অভিযোগে যশোরের শার্শা ও বেনাপোল থানা পুলিশ পৃথক অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ টিংকু, প্রচার সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং বেনাপোল পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজের পর বেনাপোল কাগজপুকুর এলাকায় পৌর গেটের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে নাশকতার মামলায় এ অভিযান পরিচালনা করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় তাদের সংশ্লিষ্টতার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মাদক উদ্ধারে গিয়ে বসতঘর থেকে চিকিৎসার টাকা চুরির অভিযোগ আবার চালু হচ্ছে ডিভি লটারি কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ কেনিয়ায় প্রায় ২০০ শিশুর মৃত্যুর ঘটনায় ধর্মীয় নেতা দোষী সাব্যস্ত যেভাবে দেখবেন এইচএসসি পরীক্ষার ফলাফল খাবারের ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক ঢাকা-সৌদি রুটে ১৩৪ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২০ হাজারোধিক যাত্রী ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৬ হুথিদের মিসাইল হামলায় ইয়েমেনি নিহত সেনার সংখ্যা বেড়ে ৭৩ পদ্মা-তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী মাদক উদ্ধারে গিয়ে বসতঘর থেকে চিকিৎসার টাকা চুরির অভিযোগ আবার চালু হচ্ছে ডিভি লটারি কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ কেনিয়ায় প্রায় ২০০ শিশুর মৃত্যুর ঘটনায় ধর্মীয় নেতা দোষী সাব্যস্ত যেভাবে দেখবেন এইচএসসি পরীক্ষার ফলাফল খাবারের ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক ঢাকা-সৌদি রুটে ১৩৪ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২০ হাজারোধিক যাত্রী ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৬ হুথিদের মিসাইল হামলায় ইয়েমেনি নিহত সেনার সংখ্যা বেড়ে ৭৩ পদ্মা-তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী