ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ১

স্থলমাইন বিস্ফোরণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে আব্দুল খালেক (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আব্দুল খালেক কুতুপালং ক্যাম্প-১ এর সি ব্লকের বাসিন্দা।

মঙ্গলবার সকাল ৯টার দিকে আন্তর্জাতিক সীমান্ত ৪০ নম্বর পিলারের পাশে রেজুআমতলী সীমান্ত এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, সকালে সীমান্তের কাছাকাছি একটি বাগানে কাজ করার সময় স্থলমাইন বিস্ফোরণের কবলে পড়েন আব্দুল খালেক। এতে তার ডান পা গুরুতর জখম হয় ও বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি প্রাণ হারান।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-এলাকা বন্ধ হাম ও উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ দেশের ১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা জবিতে বিডিআরসিএসের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ থানায় ‘তদবির করতে গিয়ে’ গ্রেপ্তার যুবলীগ নেতা নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু, পুলিশ বলছে ঘটনা প্রেমঘটিত ইয়েমেনে শতাধিক হুতি নিহতের দাবি সরকারি বাহিনীর পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা দুই নৌকার সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০ বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-এলাকা বন্ধ হাম ও উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ দেশের ১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা জবিতে বিডিআরসিএসের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ থানায় ‘তদবির করতে গিয়ে’ গ্রেপ্তার যুবলীগ নেতা নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু, পুলিশ বলছে ঘটনা প্রেমঘটিত ইয়েমেনে শতাধিক হুতি নিহতের দাবি সরকারি বাহিনীর পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা দুই নৌকার সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০