গোপালগঞ্জে সরকারি জমিতে অবৈধ স্থাপনা, অতঃপর উচ্ছেদ

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর বাজারে সরকারি খাস জমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে টেকেরহাট-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়ক লাগোয়া ওই বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরীফ।

জানা গেছে, কতিপয় ব্যবসায়ী উলপুর বাজারে সরকারি খাস জমি বন্দোবস্ত না নিয়ে স্থাপনা নির্মাণ করেন। ইউনিয়ন ভূমি অফিসের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হলেও তারা তা উপেক্ষা করে প্রভাব খাটিয়ে স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যান।

পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এদিন ওই বাজারের তিনটি অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দিয়ে সরকারি জমি দখলমুক্ত করা হয়।

এ সময় উলপুর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো. মহাসিন উদ্দিন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরীফ বলেন, উলপুর বাজারের তিনটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। তবে অবৈধ স্থাপনা সমূহের মালিকদের না পাওয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
টানা বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী মানিকগঞ্জে ৩ মরদেহ উদ্ধার: নিহতর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের পল্লবীতে বাসে আগুন, হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৪৮১ মামলা ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ায় সেনবাগের ওসি প্রত্যাহার ফের জবি ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ অপ্রিতমকে যেভাবে হত্যা করা হয় বর্ণনা দিয়েছে পুলিশ আমার ছেলে কী অন্যায় করেছে আমি জানতে চাই ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১ টানা বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী মানিকগঞ্জে ৩ মরদেহ উদ্ধার: নিহতর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের পল্লবীতে বাসে আগুন, হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৪৮১ মামলা ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ায় সেনবাগের ওসি প্রত্যাহার ফের জবি ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ অপ্রিতমকে যেভাবে হত্যা করা হয় বর্ণনা দিয়েছে পুলিশ আমার ছেলে কী অন্যায় করেছে আমি জানতে চাই ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১