আট বছরের শিশুকে ধর্ষণে সহপাঠীর বাবা গ্রেপ্তার

বাগেরহাটের চিতলমারী উপজেলায় আট বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে সহপাঠীর বাবা পরিমল ভক্তকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার পরিমল ভক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রবিবার (৭ জুন) দুপুরে উপজেলার ঝালোডাংগা গ্রামে শিশু ধর্ষণের এ ঘটনা ঘটে।

চিতলমারী থানার (ওসি তদন্ত) রোকেয়া খানম ঘটনার সত্যতা নিশ্চিত করে আরো জানান, সোমবার দুপুর আনুমানিক ২টা দিকে ভুক্তভোগী শিশুটি তার সহপাঠী পরিমল ভক্তের ছেলেকে খুঁজতে তাদের বাড়িতে যায়। এ সময় পরিমল ভক্ত শিশুটিকে জোরপূর্বক ঘরের ভেতর নিয়ে দরজা বন্ধ করে পাশবিক নির্যাতনসহ ধর্ষণ করে।

পরবর্তীতে শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের কাছে সব খুলে বলে। ধর্ষণের ঘটনায় সোমবার রাতে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পরিমল ভক্তকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে অভিযুক্ত পরিমল ভক্তকে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
টানা বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী মানিকগঞ্জে ৩ মরদেহ উদ্ধার: নিহতর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের পল্লবীতে বাসে আগুন, হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৪৮১ মামলা ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ায় সেনবাগের ওসি প্রত্যাহার ফের জবি ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ অপ্রিতমকে যেভাবে হত্যা করা হয় বর্ণনা দিয়েছে পুলিশ আমার ছেলে কী অন্যায় করেছে আমি জানতে চাই ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১ টানা বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী মানিকগঞ্জে ৩ মরদেহ উদ্ধার: নিহতর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের পল্লবীতে বাসে আগুন, হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৪৮১ মামলা ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ায় সেনবাগের ওসি প্রত্যাহার ফের জবি ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ অপ্রিতমকে যেভাবে হত্যা করা হয় বর্ণনা দিয়েছে পুলিশ আমার ছেলে কী অন্যায় করেছে আমি জানতে চাই ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১