বরিশালে মধ্যরাতে বাস-থ্রি হুইলার সংঘর্ষে নারী নিহত

যাত্রীবাহী বাসের সাথে থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলায় এক নারী নিহত হয়েছেন। তিনি থ্রি-হুইলারের যাত্রী ছিলেন।

সোমবার গভীর রাতে মহাসড়কের বাটাজোর কবি বাড়ীর সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

নিহত মমতাজ বেগম মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব দর্শনা গ্রামের বাসিন্দা মোস্তফা মোল্লার স্ত্রী।

গৌরনদী মহাসড়ক থানার ওসি মো. মহসিন হোসেন জানান, রাত ১২ টার দিকে ঢাকাগামী বরিশাল এক্সপ্রেস নামের বাসের সাথে বরিশালগামী থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে থ্রি-হুইলারের নারী যাত্রী মমতাজ বেগম নিহত হয়। আহত অপর দুই যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর দুই যানবাহন আটক করা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বিনা ময়না তদন্তে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মক্কায় মসজিদের মধ্যে অনৈতিক কাজ, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ৩৪ শিশু ও শিক্ষকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ স্থানীয় সরকারের সকল ধরনের দরপত্র স্থগিতের নির্দেশ চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী বিনা খরচে যাবেন ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত চার, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ ঢাকা থেকে চার দিনে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প