নারায়ণগঞ্জে ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতা নিহত

রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার পথে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত ডাম্পট্রাক চাপায় নারায়ণগঞ্জে ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা সোয়া ৬টায় নাসিক ৯ নম্বর ওয়ার্ডের জালকুঁড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাদের জিলানী এবং কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মাসুম খান।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, নিহতরা ছাত্রদল ও যুবদলের নেতা। ডাম্পট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালককে এখনো আটক করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাসুম ও জিলানী রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে মোটরসাইকেলযোগে নারায়ণগঞ্জ জেলা পরিষদ থেকে সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ির দিকে আসছিলেন। পথে দশপাইপগামী সড়কের ঝুটপট্টি এলাকায় পৌঁছানো মাত্রই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত একটি ডাম্পট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নিহতদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
টানা বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী মানিকগঞ্জে ৩ মরদেহ উদ্ধার: নিহতর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের পল্লবীতে বাসে আগুন, হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৪৮১ মামলা ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ায় সেনবাগের ওসি প্রত্যাহার ফের জবি ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ অপ্রিতমকে যেভাবে হত্যা করা হয় বর্ণনা দিয়েছে পুলিশ আমার ছেলে কী অন্যায় করেছে আমি জানতে চাই ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১ টানা বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী মানিকগঞ্জে ৩ মরদেহ উদ্ধার: নিহতর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের পল্লবীতে বাসে আগুন, হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৪৮১ মামলা ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ায় সেনবাগের ওসি প্রত্যাহার ফের জবি ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ অপ্রিতমকে যেভাবে হত্যা করা হয় বর্ণনা দিয়েছে পুলিশ আমার ছেলে কী অন্যায় করেছে আমি জানতে চাই ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১