নওগাঁয় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

পানিতে ডুবে নওগাঁর মান্দা উপজেলায় রাফিয়া নামের দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে ভারশোঁ ইউনিয়নের শগুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া ওই গ্রামের আব্দুল বারিকের কন্যা।

নিহত শিশুর পারিবার সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের ডোবার পানি থেকে রাফিয়াকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
দরজা ভেঙে ঘরে ঢুকে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ বরিশালে ডিএনসি টিমের বিরুদ্ধে চিকিৎসার টাকা চুরির অভিযোগ ভয়াবহ গরমে ইউরোপে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৯৯ হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১২১৪ বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ফরিদপুরে নিহত ৩ সরাইলের ওসিকে ‘আ.লীগের চোর’ বললেন রুমিন ফারহানা সৌদি আরবে হুথিদের হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা সীমান্তে ভারত-চীন আবারও মুখোমুখি পুনর্গঠিত আহ্বায়ক কমিটি প্রকাশ করলো এনসিপি দরজা ভেঙে ঘরে ঢুকে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ বরিশালে ডিএনসি টিমের বিরুদ্ধে চিকিৎসার টাকা চুরির অভিযোগ ভয়াবহ গরমে ইউরোপে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৯৯ হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১২১৪ বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ফরিদপুরে নিহত ৩ সরাইলের ওসিকে ‘আ.লীগের চোর’ বললেন রুমিন ফারহানা সৌদি আরবে হুথিদের হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা সীমান্তে ভারত-চীন আবারও মুখোমুখি পুনর্গঠিত আহ্বায়ক কমিটি প্রকাশ করলো এনসিপি