গৌরনদীতে বাসের সঙ্গে সংঘর্ষে আইসক্রিম বিক্রেতা নিহত

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবু লাল বিশ্বাস (৪০) নামের এক আইসক্রিম বিক্রেতা নিহত হয়েছেন। তিনি ভ্যানে করে আইসক্রিম বিক্রি করতেন।

শনিবার (১৩ জুন) সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের আশোকাঠী শারমিন ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু লাল বিশ্বাস বরিশালের উজিরপুর উপজেলার জামবাড়ী এলাকার বাসিন্দা সুকান্ত বিশ্বাসের ছেলে।

গৌরনদী মহাসড়ক থানার ওসি মহসিন হোসেন জানান, ভ্যানে করে আইসক্রিম নিয়ে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করে বাবু লাল বিশ্বাস। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের সাথে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত বাবু লালকে উদ্ধার করে পাশের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে।

ওসি আরও জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে মামলা করেছে। বাসটি আটক রয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। বাসের যাত্রীরা বিকল্প উপায়ে গন্তব্যে গিয়েছেন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ায় সেনবাগের ওসি প্রত্যাহার ফের জবি ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ অপ্রিতমকে যেভাবে হত্যা করা হয় বর্ণনা দিয়েছে পুলিশ আমার ছেলে কী অন্যায় করেছে আমি জানতে চাই ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১ ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর জন্মদিন যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নিখোঁজ সন্তানকে ফিরে পেতে কুবি শিক্ষিকার আকুতি সুনামগঞ্জে সন্তানদের নিয়ে বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ায় সেনবাগের ওসি প্রত্যাহার ফের জবি ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ অপ্রিতমকে যেভাবে হত্যা করা হয় বর্ণনা দিয়েছে পুলিশ আমার ছেলে কী অন্যায় করেছে আমি জানতে চাই ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১ ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর জন্মদিন যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নিখোঁজ সন্তানকে ফিরে পেতে কুবি শিক্ষিকার আকুতি সুনামগঞ্জে সন্তানদের নিয়ে বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু